বিআইডব্লিউটিসিকে মানসম্পন্ন জায়গায় যেতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৩, ২৩:৩৪আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ২৩:৩৪

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিআইডব্লিউটিসিকে মানসম্পন্ন জায়গায় যেতে হবে। টিসি আর্থিকভাবে লাভবান হলে এর শ্রমিক কর্মচারীরাও লাভবান হবে। আমাদের সরকারের কমিটমেন্ট আছে বাংলাদেশের মানুষকে ভালো রাখা। বিআইডব্লিউটিসির বিরাট সম্ভাবনা আছে। এটাকে কাজে লাগাতে হবে। মনোযোগ ও ভালোবাসা দিয়ে কাজ করে টিসিকে এগিয়ে নিতে হবে।

রবিবার (১৬ এপ্রিল) ঢাকায় বাংলামোটরস্থ বিআইডব্লিউটিসি অফিসে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত গরীব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল থেকে উন্নত দেশের কাতারে যাচ্ছে; সেক্ষেত্রে টিসি পিছিয়ে থাকবে কেন?  টিসি মানহীন থাকবে তা হবে না। টিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এর উন্নয়নে ডিটেইল স্টাডি প্ল্যান থাকা দরকার। এ লক্ষ‍্যে দ্রুত পদক্ষেপ নিন। দেশের অনেক অঞ্চলে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে টিসির সেবা দেওয়ার অনেক সুযোগ রয়েছে। ডিটেইল স্টাডির মাধ‍্যমে সেসব অঞ্চলে সেবা বৃদ্ধির সুযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্ব সংকটে আছে। সংকটকে জয় করতে চাই। বিআইডব্লিউটিসির উন্নয়নে ভালো প্রোপোজাল নিয়ে আসবেন; সাথে থাকবো।’

বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মহসিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন বিআইডব্লিউটিসির চেয়ারম‍্যান এস এম ফেরদৌস আলম।

এ দিন গরীব ও অসহায়দের মাঝে ৫০০ প‍্যাকেট উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প‍্যাকেট চাল, তেল, সেমাই ও চিনি রয়েছে।

/এস আই/আরআইজে/
সম্পর্কিত
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক