ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন যাত্রীছাউনির নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (পুরুষ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বয়স আনুমানিক (৪৫) বছর। শনিবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, ‘খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।’









