মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, দুর্ভোগে রাজধানীবাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৩, ১২:৫৪আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১২:৫৪

তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকার জে কে ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল থেকে সড়কে অবস্থান নেয় তারা। এতে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হয়েছে রাজধানীবাসীকে।

এর আগে, বুধবার (৪ অক্টোবর) একই দাবিতে সড়কে অবস্থান নেয় ওই কারখানার পোশাক শ্রমিকরা।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন এবং কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

শ্রমিকদের অবরোধের কারণে সড়কে যানজট

ওসি মো. মহসিন বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের সড়ক ছেড়ে দিতে বলছি আমরা। মালিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। ঘটনাস্থলে রয়েছি। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’

ওসি মো. ফারুকুল ইসলাম আলম বলেন, ‘দ্বিতীয় দিনের মতো আজও গার্মেন্টস শ্রমিকরা শেওড়াপাড়া এলাকায় সড়কে অবস্থান করায় যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারী শ্রমিকদের গার্মেন্টসের এলাকা মিরপুর মডেল থানায় হলেও কাফরুল থানা এলাকার সড়কে অবস্থান নিয়েছে তারা।’

সকাল থেকে শেওড়াপাড়ায় সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে অফিসগামীদের অফিস যেতে বেগ পেতে হয়। যান চলাচল না করায় পায়ে হেঁটে অনেকেই অফিসের দিকে রওনা দেন। অনেককে মিরপুর থেকে গাড়ি ঘুরিয়ে অন্য সড়ক দিয়ে চলাচল করতে দেখা গেছে।

আরও পড়ুন...

মিরপুরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

/আরটি/আরকে/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী