তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৪, ১২:৪৮ আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১২:৫১

রাজধানীর তেজগাঁও নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মোয়াজ (১৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে নাখালপাড়া বড় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ সব তথ্য জানান।

মোয়াজ পশ্চিম নাখালপাড়ার ইয়াহিয়া রোজ শরীফের ছেলে।

মৃতের চাচা কাউসার জানান, মোয়াজ বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। তার বাবা তাকে ফুফুর বাড়িতে রেখে মাদ্রাসা পড়ুয়া মেয়েকে আনতে গিয়েছিলেন। ওই সময় কোনও এক ফাঁকে বাসা থেকে বের হয়ে সে রেললাইনে চলে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা তার স্বজনদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বাচ্চু মিয়া বলেন, ‘আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে আনেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা ঢাকা রেলওয়ে থানাকে জানিয়েছি।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, শীর্ষে মিরপুর
রাজধানীতে ট্রাক চাপায় ২ অটোরিকশাচালক নিহত
সর্বশেষ খবর
আমাদের মানবতা কোথায়? 
আমাদের মানবতা কোথায়? 
তেলের দরপতন ও দুর্বল ডলার: বাড়ছে স্বর্ণের দাম
তেলের দরপতন ও দুর্বল ডলার: বাড়ছে স্বর্ণের দাম
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার
বিএনপি বড় দল হতে পারে, তবে আপসকামী: নাহিদ ইসলাম
বিএনপি বড় দল হতে পারে, তবে আপসকামী: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার