ঈদযাত্রা

ঘরমুখো মানুষের চাপ কম বাস টার্মিনালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৪, ১৫:১২আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৫:৪৩

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে কয়েক দিন আগেই। ভিড় এড়াতে অনেকে আগেই পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়েছেন। তবে ছুটির অপেক্ষায় রাজধানীতে অবস্থান করছেন চাকরিজীবীরা। কেউ কেউ আবার ছুটি পেয়ে এরইমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন। কয়েকদিন আগে থেকেই যাত্রা শুরু হওয়ায় বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ তুলনামূলক কম। ঈদের আগ মুহূর্তে টার্মিনালে যে পরিমাণ ভিড় থাকার কথা প্রকৃতপক্ষে তেমন চিত্র দেখা যায়নি। 

বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারের টিকিট বিক্রেতারা বলছেন, অনেকেই পরিবারের সদস্যদের আগে পাঠিয়েছেন, তাই এখন যাত্রী কম। ছুটি পুরোপুরি শুরু হলে চাপ বাড়বে।

টিকিট কাটছেন যাত্রীরা

রবিবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর গাবতলী বাস টার্মিনালে অবস্থান করে দেখা গেছে, কাউন্টারগুলো অনেকটাই ব্যস্ততাহীন। যাত্রী এলেই কাউন্টারে থাকা লোকেরা তৎপর হচ্ছেন টিকিট বিক্রিতে। অপরদিকে টিকিট কিনে ফাঁকা টার্মিনালে বাস ছাড়ার অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।

যাত্রী সংখ্যা কম হওয়ার বিষয়ে জানতে চাইলে সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার মো. মাইনুদ্দিন বলেন, ‘বেশি মানুষ চলে গেছে ১ থেকে ৩ এপ্রিলের মধ্যে। আজ যাত্রী অনেক কম। আবার ৮, ৯ তারিখে যাত্রী বাড়বে।’

টার্মিনালে ভিড় কম জানিয়ে রাবেয়া পরিবহনের কাউন্টার মাস্টার আব্দুল কাইয়ুম বলেন, ‘অনেকে এখনও ছুটি পাননি। অনেকে পরিবারের সদস্যদের আগে পাঠিয়ে দিয়েছেন। এ সব কারণে ভিড় তুলনামূলক কম।’

ভিড় নেই বাস টার্মিনালে

যাত্রী না থাকার কথা জানিয়ে আক্ষেপ প্রকাশ করেন যমুনা লাইন পরিবহনের গাবতলীর কাউন্টার ম্যানেজার শাহরিয়ার হোসেন টিপু। তিনি বলেন, ‘আমাদের যাত্রী নেই বললেই চলে। আমাদের পাঁচটা বাস যাওয়ার কথা কিন্তু গেছে তিনটা। ৪০ সিটের বাস ছেড়েছে সর্বোচ্চ ৩২ জন যাত্রী নিয়ে।’

গোল্ডেন লাইন পরিবহনের মো. রনি বলেন, ‘অনেক যাত্রী ভেঙে ভেঙে আগে চলে গেছে। তাছাড়া পদ্মা সেতুর কারণে আমাদের যাত্রী কমে গেছে।’

সাকুরা পরিবহনের কাউন্টার মাস্টার মো. আল- আমিন বলেন, ‘আমাদের বরিশাল লাইনের বাস। গাবতলী দিয়ে বরিশাল গেলে ভাড়া ও সময় বেশি লাগে। তাই মানুষ কম যায়। যাত্রাবাড়ী দিয়ে গেলে সময় ও ভাড়া কম লাগে, পদ্মা সেতু দিয়ে যেতে পারে। তাই ওই রুটেই বেশি মানুষ যাচ্ছে।’

এদিকে টার্মিনাল ফাঁকা থাকাতে সন্তোস প্রকাশ করেছেন যাত্রীরা। সাকুরা পরিবহনে টিকিট কাটতে আসা মো. ইসমাইল হায়দার বলেন, ‘আমার অফিস এখনও ছুটি হয়নি। তাই আমি যেতে পারছি না। সন্তানরা আগে গ্রামে যেতে চাচ্ছে তাই ওদের মায়ের সঙ্গে পাঠিয়ে দিচ্ছি।’

রাজবাড়ী যাবেন আলমাস হোসেন। তিনি বলেন, ‘টার্মিনাল পুরাই ফাঁকা। ভালোই লাগছে, কোনও ঝক্কি-ঝামেলা নেই। আরামে বাড়ি যেতে পারবো।’

সহজেই টিকিট কাটতে পারছেন যাত্রীরা

সাদ্দাম হোসেন নামে আরেক যাত্রী বলেন, ‘এই সময়ে এসে ফাঁকা টার্মিনাল থাকবে চিন্তা করিনি। ভালোই হয়েছে, কোনও ধাক্কাধাক্কি ছাড়াই যাওয়া যাবে।’

পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছেন স্কুলশিক্ষিকা হামিদা বেগম। তিনি বলেন, ‘প্রতি ঈদেই গ্রামের বাড়ি যাই। সেখানে বাবা-মা, ছোট ভাই-বোন আছে। আমার অফিস ছুটি হয়েছে। সবার জন্য কেনাকাটা করে এখন বাড়ি যাবো। কখন বাড়িতে পা রাখবো সেই অপেক্ষায় আছি।’

টিকিট পাওয়া নিয়ে কোনও সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘টিকিট পেতে সমস্যা নেই, কারণ কাউন্টারগুলো খালি।’

ছবি: প্রতিবেদক

/এএজে/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের