রামপুরায় এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৪, ২২:০৭আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ২২:১৬

রাজধানীর রামপুরা থেকে বর্ষা আক্তার বিথী (২৪) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিথী ইডেন মহিলা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স শেষ করেছেন।

শনিবার (৩০ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে পূর্ব রামপুরা হাই স্কুলের পাশে একটি ৬তলা বাড়ির তিনতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তারেক দিপু।

বিথীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সিডিখান গ্রামে। তার বাবার নাম হাবিবুর রহমান মুন্সি। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

বিথীর মামা আব্দুল মালেক জানান, রামপুরায় তার খালার বাসায় থেকে লেখাপড়া করতেন তিনি। দুপুরে সবার অগোচরে ঘরের দরজার ওপর গ্রিলের সঙ্গে রশি দিয়ে ফাঁস দিয়েছিল বিথী।

মো. আবু তারেক দিপু বলেন, উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টায় মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, প্রেম ঘটিত কারণে ঘটনাটি ঘটতে পারে। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী