জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৬, ১৯:৫৭ আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৯:৫৭

রাজধানীর জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে ক্যানসার হাসপাতালের পাশে অবস্থিত পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পেছনের গলিতে এ ঘটনা ঘটে।

বনানী থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ অফিস শেষে বাসায় ফিরছিলেন ডা. আহমেদ হোসেন। বাসায় ফেরার পথে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। এই চিকিৎসকের ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

বর্তমানে ডা. আহমেদ হোসেন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

থানা পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের গ্রেফতারে কাজ করা হচ্ছে।

/আইএ/এবিএম/
সম্পর্কিত
মেট্রোরেলে এমআরটি লাইন-১ ও ৫ রুটের চারটি নির্মাণ প্যাকেজের চুক্তি স্বাক্ষরিত
যাত্রাবাড়ীতে তরুণকে গুলি করে হত্যা
যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন, রাতভর মেরামতের চেষ্টা
আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন, রাতভর মেরামতের চেষ্টা
১৫০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‌‘অর্ণব’
১৫০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‌‘অর্ণব’
ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতির রেকর্ড
ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতির রেকর্ড
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’