বৃষ্টিতে জলাবদ্ধতায় নগরীতে ভোগান্তি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ এপ্রিল ২০২৬, ১৪:২১ আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৪:২১

তীব্র তাপপ্রবাহের রাজধানীতে বৃষ্টি যেন আশির্বাদ হয়ে এসেছিল। কিন্তু দুদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এখন তা ভোগান্তিতে পরিণত হয়েছে। সড়কের খানাখন্দ ও বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে বেড়েছে দুর্ভোগ। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

সোমবার (২৭ এপ্রিল) থেকে শুরু হওয়া বৃষ্টিপাত বুধবার (২৯ এপ্রিল) দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে। ফলে রাজধানীর ধানমন্ডি, মালিবাগ, গেণ্ডারিয়া, আরামবাগ, পুরান ঢাকার বিভিন্ন এলাকায় পানি জমে গেছে।

সকালের বৃষ্টিতে ধানমন্ডি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ছবি নাসিরুল ইসলাম  

ধানমন্ডি হকার্স মার্কেটে এসেছিলেন জাহিদ আলম। তিনি বলেন, ‘‘জরুরি কাজ ছিল তাই বাধ্য হয়েই বের হয়েছি। এখন পানিতে খুব ঝামেলা হয়ে যাচ্ছে। মাল কিনে নিয়ে বাসায় যাবো। পানিতে ভিজে যাবে কিনা বুঝতে পারছি না।’’

ধানমন্ডির সড়ক থেকে ছতিটি তুলেছেন নাসিরুল ইসলাম  

মালিবাগের বাসিন্দা জলিল চৌধুরী বলেন, ‘‘জলাবদ্ধতা আর যানজটে নগরজীবন অতিষ্ঠ লাগছে। কোনও জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি না হলেও মালিবাগে হবেই। কয়েক বছর ধরে জলাবদ্ধতায় আমরা নাজেহাল হচ্ছি। তবু এই জলাবদ্ধতা নিরসনে কোনও উদ্যোগ নেই।’’
 
সড়কে জলাবদ্ধতা হওয়ায় বিপাকে পড়তে দেখা গেছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে। শিক্ষার্থী শামিম আহমেদ বলে, ‘‘অল্প বৃষ্টিতেই গেন্ডারিয়ার অলিগলি তলিয়ে যায়। প্রতিবছর বর্ষাকালে এই সমস্যা সৃষ্টি হয়। গলির মধ্যে হাঁটু পর্যন্ত পানি থাকে। স্কুলের ড্রেস ভিজে যায়। অসম্ভব বিরক্তি লাগে।’’

পুরান ঢাকায় জলাবদ্ধতায় ভোগান্তি। মতিঝিল আরামবাগ থেকে ছবিটি তুলেছেন আহাদুল করিম

এদিকে আবহাওয়া অধিদফতরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.-২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি.-২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

মতিঝিলের আরামবাগ এলাকার জলাবদ্ধতা। ছবি আহাদুল করিম

ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। শহর এলাকায় হতে পারে জলাবদ্ধতা।

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় রাজধানীতে প্রাণ গেলো এক ব্যক্তির
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, শীর্ষে মিরপুর
অসময়ে বৃষ্টি: ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার শঙ্কা
সর্বশেষ খবর
ক্লিনিকে হামলা চালিয়ে ৩ জনকে পেটানোর অভিযোগ জামায়াতের কর্মীদের বিরুদ্ধে
ক্লিনিকে হামলা চালিয়ে ৩ জনকে পেটানোর অভিযোগ জামায়াতের কর্মীদের বিরুদ্ধে
ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
বাবা হত্যার প্রতিশোধ, রাজস্থানে ৭ বছর পর খুনিকে কুঠার দিয়ে হত্যা ছেলের
বাবা হত্যার প্রতিশোধ, রাজস্থানে ৭ বছর পর খুনিকে কুঠার দিয়ে হত্যা ছেলের
পাকিস্তানের বিলাসবহুল ট্রেনে চড়ে হতাশ ইউটিউবার!
পাকিস্তানের বিলাসবহুল ট্রেনে চড়ে হতাশ ইউটিউবার!
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা