যাদের জীবনে নেই কোরবানি ঈদ

এস এম আব্বাস
২৮ মে ২০২৬, ২১:৪২ আপডেট : ২৮ মে ২০২৬, ২২:০৫

১৩ বছর ধরে আইয়ুব হোসেন কোরবানির ঈদের দিন ঢাকায় থাকেন। মৌসুমি কসাই হিসাবে করেন বাড়তি আয়। সঙ্গে মাংসও পান। সেই মাংস বিক্রি করেন সড়কের পাশে। পঞ্চগড়ের বোদা উপজেলার এই বাসিন্দা বলেন, “কোরবানি উপলক্ষে প্রতি বছর ঢাকা আসি।”

বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন সন্ধ্যায় আইয়ুব আলীর সঙ্গে দেখা হয় মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায়। বেশ আনন্দে উচ্ছ্বাসিত আইয়ুব হোসেনের কাছে দাঁড়াতেই বললেন, ‘স্যার মাত্র তিনশ টাকা কেজি।’

ঈদের দিন স্ত্রী-সন্তান ছাড়া ঢাকায় আসা খুব প্রয়োজন কি না জানতে চাইলে আঞ্চলিক একটি গানের দুই লাইন শুনিয়ে দেন আইয়ুব আলী। ‘অভাবে স্বভাব নষ্ট, ভজনে কূল নষ্ট, বাড়ি নষ্ট বুড়ির কারণে’। গানের অর্থ জানতে চাইলে আইয়ুব আলী বলেন, “অভাবী মানুষ। কষ্টের মধ্যে চলে আসছি। অভাবী মানুষ বিয়ে করছি, সংসার হইছে, তাদের জন্যই তো আমার ঈদ।” 

আইয়ুব আলী আরও বলেন, “আমার মতো অনেকেই ঈদের দিন অন্য লোকের কোরবানির গরুর মাংস তৈরি করে দিয়ে বাড়তি টাকা আয় করেন। ঈদের পর বৌ-বাচ্ছা নিয়ে আনন্দ বেশি হয়।”

স্ত্রী-সন্তান গ্রাম থেকে কোরবানি ঈদের দিন ঢাকায় অবস্থান করেন ৬৪ বছর বয়সী চাঁদ আলীও। কয়েকজন সঙ্গীকে নিয়ে ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে পাঁচটি গরুর মাংস তৈরি করেছেন তিনি। চাঁদ মিয়া বলেন, “আমার জীবনে কোরবানির ঈদ নেই। স্ত্রী-সন্তানের জন্যই ঢাকায় আসছি।”

কুষ্টিয়ার সদরের পাটিকাবাড়ি এলাকার এই বাসিন্দা আরও বলেন, “জীবনের ৪০ বছর কোরবানির ঈদ কখনও স্ত্রী-সন্তান নিয়ে করতে পারেনি। অভাবের সংসারে তিন বেলা খাবার জোগাড় করতেই বছর পার হয়ে যায়। তাই প্রতি বছরই ঢাকায় আসি কোরবানির মাংস তৈরির কাজে।”

চাঁদ আলী জানান, স্ত্রী মনোয়ারা খাতুনের বয়স প্রায় তার সমান। সন্তানদের নিয়ে বাড়িতে অপেক্ষা করেন কোরবানির ঈদের পরদিনের জন্য। তিন মেয়ের বিয়ে দিয়েছেন, ঘরে একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে।

মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় বিক্রি করা হচ্ছে গরুর মাংস। ছবি: এস এম আব্বাস
 
ঈদের দিন বাড়িতে না থাকার জন্য তার কোনও আক্ষেপ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “প্রথম দিকে খারাপ লাগতো। এখনও আর লাগে না। আমাদের জীবনে তো আর ঈদ নেই।”

শুধু এই দুজনই নন, কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানীতে শত শত মানুষ। বাড়তি আয়ের আশায় গ্রাম থেকে ঢাকা আসেন তারা। ঈদের আনন্দ বাদ দিয়ে ঢাকায় দিনভর পরিশ্রম করেন।

পঞ্চগড়ের শাহীন ও নূন হোসেন জানান, প্রতি বছর ঈদের দিন কাটে ঢাকায়। বাড়তি আয়ের জন্যই প্রতি বছর তারা ঈদের আনন্দ মাটি করে ঢাকায় কাটান।

মঙ্গলবার বিকালে ছাগল ব্যবসায়ী শরিয়তপুরের ষাটোর্ধ্ব আনোয়ার হোসেন মাঝি বলেন, “আমরা বছরের পর বছর ঈদের দিন কাটাই রাস্তায়। ঢাকায় ঘর ভাড়া নিয়ে ছাগলের সঙ্গেই শুয়ে থাকি রাতে। আর দিনে রাস্তায়। ১৯৮৮ সাল থেকে কোরবানির ঈদ পরিবারের সঙ্গে করিনি। আগে খুব খারাপ লাগতো। এখন মনে হয় লাভ বেশি হলেই আনন্দ।”

সংগ্রহ করা মাংস বিক্রি ২৫০-৩০০ টাকায়

দিনভর নারী ও শিশুদের সংগ্রহ করা মাংস অনেকেই বিক্রি করছেন ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে। বিভিন্ন হোটেল ব্যবসায়ী ও নিম্নমধ্যবিত্তদের দেখা গেছে মাংস কিনতে। নাম প্রকাশ না করার শর্তে এক ক্রেতা জানালেন, ভালো মাংস পেলে কিনবো।

পাশেই গরু জবাই করে কয়েকজন মৌসুমি ব্যবসায়ী মাংস বিক্রি করছেন। নিম্নমধ্যবিত্তরা সেখানে ভিড় করেই মাংস কিনছেন। তবে, এই মাংসের দাম সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি।

মোহাম্মদী হাউজিংয়ের প্রধান সড়কে ভ্যানে মাংস বিক্রি করছিলেন আব্দুল মান্নান। তিনি বলেন, “এখানে মাংস বিক্রি হয় প্রতি বছর। ঈদের জন্য আগেই গরু কিনে ঠকেছি। বেশি দামে গরু কিনেছি। যারা কোরবানি দিতে পারেন না তাদের জন্য মাংস বিক্রি করি। আমার যা বাড়তি আয় হয় তা দিয়ে ঈদের সময় সংসারে কাজে লাগে। গতবারের লাভ করেছিলাম। এবার হবে না।”

ঈদের দিনে পশুর খাদ্য নিয়ে মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় বসে আছেন এক মৌসুমি বিক্রেতা। ছবি: এস এম আব্বাস

স্বপন বাবুর্চি গরু কিনে মাংস বিক্রি করছেন এই রোডে। তিনি চাঁদ রাতে গরু কিনেছেন কম দামে। সাড়ে ৭০০ টাকা কেজি মাংস বিক্রি করছেন। স্বপন বাবুর্চি জানান, বাড়তি কিছু আয় করতে ঈদের দিন এই কাজ করছেন তিনি।

/এবিএম/
সম্পর্কিত
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় ১৯ জেলার অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৬৪, ট্রাফিক আইন লঙ্ঘনে ২৯১৫ মামলা
সর্বশেষ খবর
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
মেসির ইংরেজি না শেখার আক্ষেপ 
মেসির ইংরেজি না শেখার আক্ষেপ 
৮৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও কেন হুথিদের ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি
৮৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও কেন হুথিদের ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার