ঈদে ২৮ হাজার টন বর্জ্য অপসারণ ডিএসসিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৬, ১৮:৪৩ আপডেট : ৩০ মে ২০২৬, ১৮:৪৩

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় তিন দিনে ২৮ হাজার ৪২৮ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শনিবার (৩০ মে) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন (২৮ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়। পরদিন (২৯ মে) সেখানে আরও ৮ হাজার ৯৭৭ টন এবং শনিবার (৩০ মে) দুপুর ১২টা পর্যন্ত ৪ হাজার ৬৩৭ টন বর্জ্য নেওয়া হয়েছে।

সব মিলিয়ে শনিবার দুপুর পর্যন্ত ২৮ হাজার ৪২৮ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে বলে জানানো হয়।

ডিএসসিসি জানিয়েছে, ঈদের পরও নগরী পরিচ্ছন্ন রাখতে বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ মডেল ই-রিকশা পরিদর্শন করলেন ডিএসসিসি প্রশাসক
‘ধানমন্ডি এলাকা দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত অভিযান চলবে’
ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ