সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ভিএআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৬, ১৮:৩৪ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৮:৩৪

দক্ষিণ এশিয়ার ফুটবলে প্রযুক্তির নতুন সংযোজন হতে যাচ্ছে। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহার করা হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। চলমান সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ও ফাইনালে থাকবে এই প্রযুক্তি। এর মধ্য দিয়ে আঞ্চলিক ফুটবলে আরও নির্ভুল ও স্বচ্ছভাবে ম্যাচ পরিচালনার নতুন পথ খুলছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।

সাফ জানিয়েছে, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) সহযোগিতায় ভিএআর প্রযুক্তি চালু করা হচ্ছে। স্পেনভিত্তিক ফিফা-স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালিটি এই কার্যক্রম পরিচালনা করবে। তাদের কেন্দ্রীয় কার্যক্রম চলবে থাইল্যান্ড থেকে।

এবারের প্রতিযোগিতায় ব্যবহার করা হবে রিমোট ভিএআর পদ্ধতি। অর্থাৎ ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সরাসরি ভিডিও ফুটেজ পাঠানো হবে থাইল্যান্ডের কেন্দ্রীয় ভিএআর অপারেশন হাবে। সেখানে দায়িত্বে থাকা প্রশিক্ষিত ভিডিও ম্যাচ কর্মকর্তারা ফুটেজ পর্যালোচনা করবেন। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নির্ধারিত ভিএআর প্রটোকল অনুসরণ করে তারা মাঠের রেফারিকে সহায়তা করবেন।

ভিএআর দলের পর্যবেক্ষণ ও সুপারিশ সরাসরি ঢাকায় থাকা ম্যাচ কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এ জন্য জাতীয় স্টেডিয়ামে স্থাপন করা হয়েছে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম)। প্রযুক্তির নির্বিঘ্ন ব্যবহার নিশ্চিত করতে কোয়ালিটির বিশেষজ্ঞরা মাঠে থেকেই কাজ করছেন।

সেমিফাইনাল ও ফাইনালের জন্য নির্বাচিত সব রেফারি এবং সহকারী রেফারি ভিএআর পরিচালনার বিষয়ে প্রশিক্ষিত ও সনদপ্রাপ্ত। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই প্রযুক্তিটির ব্যবহার নিশ্চিত করতে চায় সাফ।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘ভিএআর চালু করা দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য যুগান্তকারী মুহূর্ত। প্রতিযোগিতার পেশাদার মান বাড়ানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রযুক্তি অঞ্চলে চালু করতে মূল্যবান সহযোগিতার জন্য এএফসি ও এএফএফের প্রতি আমরা কৃতজ্ঞ।’

কাট্টেল আরও বলেন, আধুনিক ফুটবলে ভিএআর এখন অবিচ্ছেদ্য অংশ। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে আরও নির্ভুলতা নিশ্চিত করার পাশাপাশি ন্যায্যতা, স্বচ্ছতা ও খেলাধুলার সততা বজায় রাখতে এই প্রযুক্তি ভূমিকা রাখে। সাফের আশা, এবারের প্রতিযোগিতায় ভিএআর ব্যবহারের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলে উন্নত প্রযুক্তির আরও বিস্তারের পথ তৈরি হবে।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের চার গোলের জয় অবিশ্বাস্য, চ্যাম্পিয়ন হলেও অবাক হবেন না পাকির আলী
সাদ উদ্দিনের প্রতিশ্রুতি, ‘আরও শক্তিশালী হয়ে ফিরবো’
সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন
সর্বশেষ খবর
শাপলা চত্বর গণহত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ
শাপলা চত্বর গণহত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ
ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি: ডিএসসিসি প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি: ডিএসসিসি প্রশাসক
জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর
জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে: দেবপ্রিয়
দেশের সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে: দেবপ্রিয়
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি