শিশুদের সঙ্গে নন্দনা দেবসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ১৬:৩৬আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৬:৩৬

লিট ফেস্টের মঞ্চে এক শিশুর সঙ্গে নন্দনা দেবসেন ঢাকা লিট ফেস্টের শেষ দিনে শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন ভারতীয় অভিনেত্রী, লেখক ও শিশু অধিকারকর্মী নন্দনা দেবসেন। শনিবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত ‘টকি টাম্বল’ নামে এক সেশনে গল্প শুনিয়ে শব্দের খেলায় শিশুদের চমৎকার কিছু সময় উপহার দেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে একটি শিশুতোষ কার্টুন দেখানো হয়। এরপর নন্দনা শিশুদের জন্য তার লেখা ‘টকি টাম্বল অব জামবেল ফার্ম’ থেকে গল্প ও গল্প বলার ছলে শব্দ শেখার খেলায় শিশুদের মাতিয়ে রাখেন।

সেশনে নন্দনা তার পরিবারের সঙ্গে ঢাকার সম্পর্ক অনেক পুরনো উল্লেখ করে বলেন, ‘বাবা অর্মত্য সেন ঢাকায় অনেক বছর ছিলেন।’

সেশন চলাকালে শিশুদের মঞ্চে উঠিয়ে নন্দনা দেবসেন শব্দের খেলা শেখান এবং তার বইয়ে থাকা শব্দগুলো মজা করে শেখার পদ্ধতি বলেন। শব্দের খেলা শেষে তিনি উপস্থিত শিশুদের বিভিন্ন প্রাণীদের মুখোশ পড়িয়ে তারা কিভাবে শব্দ করে, তা শেখান শিশুদের।

আরও পড়ুন- মজায় মজায় অঙ্ক শিখলো শিশুরা

/এমডিপি/টিআর/ আপ- / এসএসএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান ঢাকা লিট ফেস্টের
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের
ডিএসসি দক্ষিণ এশীয় সাহিত্য পুরস্কার পেলেন শ্রীলঙ্কার আনুক আরুদপ্রাগাসাম
সর্বশেষ খবর
নীরব প্রশান্তির আলোয় আন্তর্জাতিক দীপ্তিময় শান্তি দিবস
নীরব প্রশান্তির আলোয় আন্তর্জাতিক দীপ্তিময় শান্তি দিবস
ইমাম ও খতিবের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা নারী গ্রেফতার
ইমাম ও খতিবের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা নারী গ্রেফতার
গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, চালু হবে দুই ঘাঁটি
গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, চালু হবে দুই ঘাঁটি
আশুলিয়ার পোশাক কারখানায় বিষ্ফোরণে দগ্ধ ব্যক্তির মৃত্যু
আশুলিয়ার পোশাক কারখানায় বিষ্ফোরণে দগ্ধ ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন