শপথ নেওয়ার পর তাবিথকে আমন্ত্রণ জানাবেন আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫২

শপথ নেওয়ার পর তাবিথকে আমন্ত্রণ জানাবেন আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ফল ঘোষণা চলছে। ফলাফলে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালকে আমন্ত্রণ জানানোর ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি।  শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোটগ্রহণ পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি একথা জানান।

আতিক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলের মনোনয়ন দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। দলের সব অঙ্গসংগঠনকে ধন্যবাদ জানাই। আমাকে যারা ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই, যারা দেননি তাদেরও ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমার প্রতিপক্ষ তাবিথ আউয়ালকেও।

তিনি বলেন, উনি অনেক প্ল্যান করেছেন ঢাকাকে গড়ার জন্য। মেয়র শপথ অনুষ্ঠানের পর আমি তাকে আমন্ত্রণ জানাবো। সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে সবার ঢাকা গড়তে চাই।

এসময় তার সঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান তোফায়েল আহমেদ এবং সভাপতিমণ্ডলীর অপর সদস্য শেখ সেলিমসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এসজেএ/এসও/এমআর/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি