ইউপি নির্বাচন অবাধ-নিরপেক্ষ হবে: আশা ইসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৮

কাল সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ-ইউপি’র ভোট স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, ‘আমরা যে প্রস্তুতি নিয়েছি, তাতে আশা করতে পারি— ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’

রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

বিভিন্ন স্থানে সহিংসতার প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘এটি আমরা দেখছি, আগামী দিন আসুক। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বলেছি। তারাও আমাদের কথা দিয়েছেন।’

৪৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘যেখানে কেউ প্রতিদ্বন্দ্বিতা না করেন, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেনই। যেসব ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সেখানে সাধারণ সদস্য পদে ভোট হবে।’

নির্বাচনে সার্বিক নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সচিব বলেন, ‘জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের চাহিদার ভিত্তিতে চারটি জেলায় বিজিবি ও কোস্টগার্ডের বাড়তি সদস্য মোতায়েন  করেছি। তারা মনে করেছেন অতিরিক্ত ফোর্স লাগবে, আমরা তা অনুমোদন দিয়েছি।’

কমিশন সব সময় ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আশা করে বলে তিনি উল্লেখ করেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী