কমেছে তাপমাত্রা, থেমে থেমে বৃষ্টি চলবে আরও কদিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৩, ১২:৪৬আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১২:৫৯

২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এর ফলে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে। বৃষ্টি অব্যাহত থাকতে পারে আগামী ২৩ মার্চ পর্যন্ত। আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ২৮ দশমিক ৫, রাজশাহীতে ২৭ দশমিক ৪, রংপুরে ২৯ দশমিক ৮, ময়মনসিংহে ২৫ দশমিক ৩, সিলেটে ২৬ দশমিক ৫, চট্টগ্রামে ২৯ দশমিক ৮, খুলনায় ৩০ দশমিক ২ ও বরিশালে ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে ২৩ মিলিমিটার। এদিকে সাতক্ষীরা ও সিলেটে ২০, বগুড়ায় ৮, খুলনায় ৫, চুয়াডাঙ্গা ও যশোরে ৪, গোপালগঞ্জ ও মাদারীপুরে ৩, সিলেটের শ্রীমঙ্গল, টাঙ্গাইল, নওগাঁর বদলগাছী ও সিরাজগঞ্জের তাড়াশে ২, পটুয়াখালী, চাঁদপুর, রংপুর, সৈয়দপুর, ঈশ্বরদী ও ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ফরিদপুর, রাজশাহী ও বাগেরহাটের মোংলায় সামান্য বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানায়।

 

 

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি