প্রতিটি নাগরিককে বছরে অন্তত ১টি গাছ লাগানোর আহ্বান পরিবেশমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৩, ১৮:১০আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৮:১০

দেশের প্রতিটি নাগরিককে বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, প্রত্যেকে একটি করে গাছ লাগালে বছরে কমপক্ষে ১০ কোটি গাছ লাগানো হয়। পাশাপাশি সরকারও গড়ে প্রতি বছর প্রায় ৮ কোটি গাছ লাগিয়ে থাকে। পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সকলে বেশি বেশি করে গাছ লাগিয়ে বর্তমান এবং ভবিষ্যতের জন্য একটা স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে হবে।

রবিবার (২৩ জুলাই) বন অধিদফতর আয়োজিত বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, এ বছর শেরেবাংলা নগরের মাঠে ৫ জুন হতে ১২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় বৃক্ষমেলায় সর্বমোট ২৯ লাখ ২ হাজার ৬১৪টি চারা বিক্রি হয়েছে। যার মোট বিক্রয়মূল্য ছিল ১৪ কোটি ৮১ লাখ ৬৯ হাজার টাকা। এ বছর জাতীয় বৃক্ষমেলায় মোট বিক্রিত চারার সংখ্যা এবং বিক্রয়মূল্য পূর্বের যেকোনও বছরের তুলনায় বেশি।

মন্ত্রী বলেন, এবারের জাতীয় বৃক্ষমেলায় ১০৪টি স্টলে ব্যক্তি মালিকানাধীন নার্সারি, ৮টি স্টলে সরকারি ও ৮টি স্টলে অন্যান্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

মো. শাহাব উদ্দিন বলেন, মানুষের বেঁচে থাকার জন্য সবুজ আচ্ছাদন বিনির্মাণে প্রতিবছর আয়োজন করা হচ্ছে বৃক্ষমেলার এবং রোপণ করা হচ্ছে কোটি কোটি বৃক্ষ। এ বছরও রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষমেলা ছাড়াও দেশের ৭টি বিভাগীয় শহরে ও ৫৬টি জেলা শহরে এবং ২টি উপজেলা সদরে বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। মন্ত্রী এ সময় আগামী বছর সকল উপজেলায় বৃক্ষমেলা আয়োজনের জন্য বন অধিদফতরের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আগামী ২০৩০ সাল নাগাদ দেশের বনভূমির পরিমাণ মোট ভূমির ১৬ শতাংশে এবং বৃক্ষাচ্ছাদন ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে বনায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বন অধিদফতরের উপপ্রধান বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
গাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাস্তার জন্য কাটা হলো ৩০টি গাছ
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম