সরকার শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই দেওয়া হচ্ছে। সরকারের নানা উদ্যোগে উচ্চশিক্ষা গ্রহণ করতে বিদেশে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শাহাব উদ্দিন বলেন, ‘জীবনে বড় হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে। সে লক্ষ্যে মানসম্মত শিক্ষা গ্রহণ করতে হবে। মুখস্ত না করে সবকিছু বুঝে পড়লে ভালো জাযগায় চান্স পাওয়া যাবে, জীবনে সফল হওয়া যাবে। শুধু রেজাল্ট ভালো হলেই কৃতী শিক্ষার্থী বলা যাবে না, যারা সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জীবনে নিজেদের অবস্থান করে নিতে পারে তারাই কৃতি শিক্ষার্থী।’

প্রতিষ্ঠানটির সভাপতি বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ প্রমুখ।

এর আগে, মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার আর এইচ ডি বরইতলী-বড়লেখা জিসি ভায়া মুছেগুল-হিনাইনগর রাস্তা সংস্কার কাজের ফলক উন্মোচন করেন মন্ত্রী।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
বনের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ, উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম