শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৩, ১৯:২৪আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৯:২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বিরোধী দলগুলো যতই ষড়যন্ত্র করুক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন অগ্রগতি সাধিত হয়। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসাবে।

রবিবার (১২ নভেম্বর) মৌলভীবাজারের জুড়ী উপজেলার কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভিতবিশিষ্ট একতলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে। এ জন্য শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজদের যোগ্য করে গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করেছে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে এবং জুড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া প্রমুখ।

এছাড়াও জুড়ী উপজেলার সাগরনাল ইউপি-ছাড়াগাঁও রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বাছিরপুর বাজারচালি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
বনের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ, উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী