নির্বাচনি ইশতেহারে পরিবেশদূষণ প্রতিরোধে অঙ্গীকারের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারের অন্যতম প্রতিপাদ্য হিসেবে পানি, বায়ু ও শব্দদূষণ প্রতিরোধকে অন্তর্ভুক্ত করতে রাজনৈতিক দলগুলোর কাছে দাবি জানিয়েছেন বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতারা। পরিবেশ দূষণ বন্ধের মাধ্যমে স্বাস্থ্যকর দেশ গড়ে তোলা সম্ভব– এই বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার দাবিও জানান তারা।

রবিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর তীরে শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রচারাভিযান চালায় ওয়াটারকিপার্স বাংলাদেশ ও বুড়িগঙ্গা নদী মোর্চা। সেখানে এসব দাবি জানানো হয়। ওই কর্মসূচিতে অংশ নেয় নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশন, সচেতন নাগরিক সমাজ সংগঠন, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, নিরাপদ চিকিৎসা চাই এবং বনলতা নারী উন্নয়ন সংস্থা। কর্মসূচিতে সমাবেশ, র‍্যালি ও মুকাভিনয়ের আয়োজন ছিল।

এ সময় সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র বলেন, ‘আমাদের নদী কীভাবে দখল হয়ে যাচ্ছে, দূষণ হচ্ছে সেটা সবাই জানে। আমরা নিজেরা যেমন পরিবেশ ও নদী ধ্বংস করছি, জলবায়ু পরিবর্তনের কারণেও আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। এ সব সমস্যা সমাধানে রাজনৈতিক ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে দাবি করছি, তারা যেন পরিবেশ ও নদীর রক্ষার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ হন।’

নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা বলেন, ‘আমরা পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবগুলো জনপ্রতিনিধিদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। পরিবেশ ও নদীর সুরক্ষা শুধু আমাদের দায়িত্ব নয়, জনপ্রতিনিধিদেরও দায়িত্ব। আসন্ন নির্বাচনের ইশতিহারে যেন পরিবেশ রক্ষার অঙ্গীকার করা হয় এবং পরে যেন তারা সে বিষয়ে কাজ করে যান। কারণ পরিবেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাকিলা পারভিন বলেন, ‘ঢাকার বুড়িগঙ্গা নদী দিয়ে আগে কত সুন্দর পানি পরিবাহিত হতো, কিন্তু এখন দূষণ ও দখলে পানি বিষাক্ত হয়ে গেছে। সাধারণ জনগণের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও দেশের স্বার্থে পরিবেশ রক্ষার দায়িত্ব পালন করতে হবে। আমাদের দাবি, যারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবেন তারা যেন পরিবেশ ও নদীর সুরক্ষায় কাজ করেন।’

সচেতন নাগরিক সমাজের নির্বাহী পরিচালক এস এম জাহাঙ্গীর আদেল বলেন, ‘আজ আমরা এখানে উপস্থিত হয়েছি সংসদ নির্বাচনের প্রার্থীরা যেন ইসতিহারে পরিবেশ রক্ষার বিষয়ে অঙ্গীকার করেন সেই দাবি নিয়ে। নির্বাচিত হওয়ার পর পরিবেশ রক্ষার জন্য কাজ করার বিষয়ে তারা মনেপ্রাণে বিশ্বাসী হন।’

ওয়াটারকিপার্স বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ তাপসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও ছিলেন নিরাপদ চিকিৎসা চাইয়ের সাধারণ সম্পাদক উম্মে সালমা, বারোগ্রাম উন্নয়ন সংঘের সদস্য জান্নাতী আক্তার রুমা। অনুষ্ঠানে বুড়িগঙ্গা নদী মোর্চার অন্তর্ভুক্ত সংস্থার কর্মী, স্বেচ্ছাসেবক ও নৌকার মাঝিসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
কর্ণফুলী নদীতে ডুবলো লাইটার জাহাজ, ১২ জনকে উদ্ধার
বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমার, বাড়ছে আরও তিন নদীর পানি
সর্বশেষ খবর
১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ
১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ
সাভারে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে মধ্যরাতে শাহবাগে বিক্ষোভ
সাভারে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে মধ্যরাতে শাহবাগে বিক্ষোভ
বালোগুনের লাল কার্ড: ফিফাকে অনুরোধের কথা স্বীকার করেছেন ট্রাম্প
বালোগুনের লাল কার্ড: ফিফাকে অনুরোধের কথা স্বীকার করেছেন ট্রাম্প
একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পর্তুগাল 
একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পর্তুগাল 
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা