জনস্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে পরিবেশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৪, ১৯:২৮আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৯:২৮

জনস্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে পরিবেশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (৫ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিজলভ টু সেভ লাইভসের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

সভায় ক্যানসার, ডায়াবেটিস, হাইপারটেশনসহ পরিবেশ দূষণ সংক্রান্ত অসংক্রামক রোগ প্রতিরোধে রিজলভ টু সেভ লাইভসের সঙ্গে একত্রে কাজ করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

বৈঠকে জানানো হয়, সরকারের ব্যবস্থা গ্রহণের ব্যর্থতায় মানুষের যাতে স্বাস্থ্যহানি না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।

হাইপারটেনশন, ডায়াবেটিসসহ অন্যান্য অসংক্রামক রোগ প্রতিরোধে সরকার সম্ভাব্য সবকিছু করবে। এ ক্ষেত্রে রিজলভ টু সেভ লাইভস বাংলাদেশে কীভাবে কাজ করতে পারে সে বিষয় ধারণাপত্র জমা দিলে বাংলাদেশ সরকার সেটা বিবেচনা করবে বলেও সভায় জানানো হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে ছিলেন– স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, রিজলভ টু সেভ লাইভসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. টম ফ্রাইডেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান