বর্জ্য পোড়ানোর ছবি দিলেই পুরস্কার দেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৫, ২২:২৮ আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ২২:২৮
বায়ুদূষণ রোধে নাগরিকদের সরাসরি সম্পৃক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। কোথাও বর্জ্য পোড়ানোর ঘটনা চোখে পড়লে সেই দৃশ্যের ছবি পাঠালেই মিলবে পুরস্কার—এমন ঘোষণা দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
 
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য জানায়। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়ুদূষণ বর্তমানে বাংলাদেশে জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। যানবাহনের ধোঁয়া, ইটভাটার নির্গমন, বিভিন্ন কলকারখানার ধোঁয়া এবং বর্জ্য পোড়ানোর কারণে দেশের বায়ুর মান দিন দিন উদ্বেগজনকভাবে নিম্নগামী হচ্ছে। এর ফলে শ্বাসতন্ত্রের রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, যা বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য গুরুতর বিপদ ডেকে আনছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার বায়ুদূষণের উৎস চিহ্নিত ও নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে। বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস হিসেবে বর্জ্য পোড়ানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে যেসব স্থানে বর্জ্য পোড়ানো হয়, সেসব এলাকার সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করা হবে।
 
এতে আরও বলা হয়, নাগরিকদের এই উদ্যোগে সম্পৃক্ত করতে সরকার দেশের সব নাগরিকের কাছে বর্জ্য পোড়ানোর ছবি পাঠানোর আহ্বান জানিয়েছে। বর্জ্য পোড়ানোর ঘটনা চোখে পড়লে সংশ্লিষ্ট ছবি [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হয়েছে। ছবির সঙ্গে প্রেরক বা ফটোগ্রাফারের নাম, মোবাইল নম্বর, ছবির অবস্থান, এলাকার ঠিকানা এবং ঘটনার সময় উল্লেখ করা বাধ্যতামূলক।
 
উল্লেখ্য, প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলোর মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করা হবে। নির্বাচিতদের জন্য যথোপযুক্ত পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। সরকারের এই উদ্যোগে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
ঢাকার বাতাসে আজ স্বস্তি, ৬০ স্কোর নিয়ে মান ‘সহনীয়’
ব্যক্তিগত গাড়ির ব্যবহার পরিহারের দাবি পরিবেশবাদীদের
সুন্দরবনে প্লাস্টিকের স্রোত, যায় মাছের পেটেও: কীভাবে বাঁচবে প্রাণ
সর্বশেষ খবর
বাংলাদেশকে ৯ গোলে হারের লজ্জা দিলো ইন্দোনেশিয়া 
বাংলাদেশকে ৯ গোলে হারের লজ্জা দিলো ইন্দোনেশিয়া 
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
বীর মুক্তিযোদ্ধার তালিকায় গেজেটভুক্তি, আবেদনের শেষ সময় ৭ অক্টোবর 
বীর মুক্তিযোদ্ধার তালিকায় গেজেটভুক্তি, আবেদনের শেষ সময় ৭ অক্টোবর 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির