বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনায় ইলিয়াস কাঞ্চনের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২০, ০০:৪০আপডেট : ৩০ জুন ২০২০, ০১:৪৯

ইলিয়াস কাঞ্চন ঢাকার সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নিসচার প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘দেশে করোনা মহামারির সময় সীমিত পরিসরে গণপরিবহন চলাচলের মধ্যেও এই ধরনের দুর্ঘটনা প্রমাণ করে, দেশের যোগাযোগ ব্যবস্থা কতটা নাজুক। সড়কের ওপর চাপ কমাতে রেল ও নৌপথের পরিধি সম্প্রসারিত করে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কথা সরকার প্রায়ই বলে থাকলেও সে উদ্যোগ বাস্তবায়ন প্রকৃত অর্থে চ্যালেঞ্জের। এই দুর্ঘটনা প্রমাণ করে দেশের নৌ যোগাযোগ ব্যবস্থার আরও আধুনিকায়ন দরকার। নৌপথে লঞ্চের যাত্রীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়া জরুরি।’

তিনি আরও বলেন, ‘সড়ক, রেল, নৌ কোনও যোগাযোগ মাধ্যমই সত্যিকার অর্থে নিরাপদ হয়ে ওঠেনি এখনও। যাত্রীদের নিরাপত্তার অভাব রয়েছে সবখানে। অতীতে অনেক লঞ্চ দুর্ঘটনায় ব্যাপক সংখ্যক মানুষের মৃত্যু হলেও এসব দুর্ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা হয়নি। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ নামে একটি বড় লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে লঞ্চটি ডুবে যায়। এই ঘটনায় রাত ১২টা পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার হয়, নিখোঁজ রয়েছেন অনেকেই।

/এসএস/এনএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম