‘দেশের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন তিনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২০, ১২:১২আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১২:১২

ব্যারিস্টার রফিক উল হক প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন। মরহুমের বিদেহী আত্মার  মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্যমন্ত্রী শোকাবার্তায় বলেন, ‘ব্যারিস্টার রফিক উল হক ন্যায়ের পক্ষে কথা বলতেন। তিনি ছিলেন বাংলাদেশের আইন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। নিজ কর্মগুণেই বিজ্ঞ এই আইনজীবী দেশের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন।’

পরিবেশ মন্ত্রী শোকবার্তায় বলেন, ‘ব্যারিস্টার রফিক উল হক দেশের আইন অঙ্গনে একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী হিসেবে সুপরিচিত ছিলেন।  অকুতোভয় আইনজীবী হিসেবে তিনি আজীবন সাহসী ভূমিকা পালন করেছেন। বিভিন্ন সময়ে অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয়ে তার মূল্যবান পরামর্শ  সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করেছে। আইন পেশায় তার অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। বিজ্ঞ এই আইনজীবীর মৃত্যু জাতির অপূরণীয় ক্ষতি।’

প্রসঙ্গত, ব্যারিস্টার রফিক উল হক শনিবার সকালে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

আরও পড়ুন:

‘তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ আইনবিদকে হারালো’ 

রফিক উল হকের মৃত্যুতে রাজনৈতিক নেতাদের শোক

ব্যারিস্টার রফিক উল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

‘তিনি ছিলেন বাংলাদেশের আইন অঙ্গনের নক্ষত্র’ 

ব্যারিস্টার রফিক উল হক আর নেই

সুশাসন প্রতিষ্ঠায় ব্যারিস্টার রফিক উল হকের অবদান অনস্বীকার্য

/জেএ/এসএনএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ কোটি টাকার সেতুতে বাঁশ, সেই প্রকৌশলীকে বদলি করলো দুর্গম এলাকায়
১০ কোটি টাকার সেতুতে বাঁশ, সেই প্রকৌশলীকে বদলি করলো দুর্গম এলাকায়
ভিয়েতনামের যে গ্রামজুড়ে রঙিন ধূপকাঠির মেলা
ভিয়েতনামের যে গ্রামজুড়ে রঙিন ধূপকাঠির মেলা
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
জাপানের ২৪ বিলিয়ন ডলারের পোশাকের বাজারে বড় হতে চায় বাংলাদেশ
জাপানের ২৪ বিলিয়ন ডলারের পোশাকের বাজারে বড় হতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী