সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে মন্ত্রী ও রাজনীতিকদের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৩

খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে পৃথক পৃথক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি গভীর শোক প্রকাশ করেন।
শোকাহত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা জড়িত এক শোক বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য, সংস্কৃতি এবং সাহিত্যিক ও রাজনীতিবিদদের জীবন ও কর্ম নিয়ে সৈয়দ আবুল মকসুদের গবেষণামূলক প্রবন্ধ, কলাম ও পাশাপাশি তার কাব্যচর্চা আমাদেরকে যেভাবে সমৃদ্ধ করেছে, তা কালজয়ী। মন্ত্রী এসময়  বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য সৈয়দ আবুল মকসুদের বাংলা একাডেমি পুরস্কার অর্জনের কথাও সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন।

সৈয়দ আবুল মকসুদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন  আইন, বিচার ও সংসদ বিষয়ক  মন্ত্রী আনিসুল হক এমপি।

এদিকে সৈয়দ আবুল মকসুদের মৃত‍্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। 

মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান। 

পরিবেশ মন্ত্রী সৈয়দ আবুল মকসুদকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন। তিনি জানান, পরিবেশসহ দেশের বিভিন্ন জাতীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।  তার এসকল বিশেষ কর্মকাণ্ডের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। 

অপর এক শোকবার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, ‘আজকে একজন গুণী মানুষকে হারালাম। খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। বাংলাদেশের গত কয়েক দশকের রাজনীতি, সমাজ ও সাহিত্য নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত নিয়মিত লিখে গেছেন তিনি।’

শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক এক শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, অনুপ্রেরণা হয়ে থাকবেন আবুল মকসুদ

 

/এমএইচবি/এসএনএস/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী