দেশের মাটিতেই শায়িত হবেন আবদুল গাফ্‌ফার চৌধুরী

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৯ মে ২০২২, ১৮:০৫আপডেট : ১৯ মে ২০২২, ১৮:৩৩

দেশের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবেন বরেণ্য সাংবাদিক আবদুল গাফ্‌ফার চৌধুরী।

মেয়ের মৃত্যুর পাঁচ সপ্তাহের মাথায় চিরঘুমের গন্তব্যে পাড়ি দেওয়া আবদুল গাফ্‌ফার চৌধুরীকে তার শেষ ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে দাফন করা হবে।

আবদুল গাফ্‌ফার চৌধুরীর ঘনিষ্ঠজন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান জানান, আবদুল গাফ্‌ফার চৌধুরী জীবিত অবস্থায় আমাদের বলে গেছেন, তিনি মারা যাওয়ার পর বাংলাদেশে তার স্ত্রীর কবরের পাশে যেন তাকে দাফন করা হয়। এখন উনার শেষ ইচ্ছা অনুযায়ী এবং তার সন্তানদের মতামতের ভিত্তিতে বাংলাদেশেই তাকে দাফন হবে।

জামাল আহমেদ খান বলেন, ‘লন্ডনে জানাজা শেষে উনার মেয়েসহ পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে যাবেন।’

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার (১৯ মে) ডেথ সার্টিফিকেটসহ হাসপাতাল ও ফিউনারেল সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা শেষ হলে শুক্রবার (২০ মে) জুমার নামাজের পর, অথবা বাদ আছর  ব্রিকলেন মসজিদে গাফ্‌ফার চৌধুরীর জানাজা হবে।’

বুধবার (১৮ মে) রাতে লন্ডনের একটি হাসপাতালে মারা যান গাফ্‌ফার চৌধুরী।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের