মুকুল বোসের মৃত্যুতে মন্ত্রিপরিষদের সদস্যদের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২২, ১৪:০৬আপডেট : ০২ জুলাই ২০২২, ১৬:২২

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস মারা গেছেন। আজ শনিবার (২ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার মৃত‍্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদের সদস্যরা।

এর আগে গত ২৮ মে মুকুল বোসকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। পরে বেশ কিছুদিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়।

কৃষিমন্ত্রীর শোক

মুকুল বোসের মৃত‍্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। শনিবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অর্থমন্ত্রীর শোক 
 
মুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এক শোকবার্তায় অর্থমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এলজিআরডি মন্ত্রীর শোক

এদিকে বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 
পরিবেশমন্ত্রীর শোক

মুকুল বোসের মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুকুল বোস ছিলেন একজন কর্মীবান্ধব নেতা। তিনি নিয়মিত নেতাকর্মীদের খোঁজ খবর নিতেন। ছাত্রাবস্থা থেকেই তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। 

মন্ত্রী মুকুল বোসের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

মুকুল বোসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এক শোক বার্তায় তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী