সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২২, ১৪:৫৮আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৬:০১

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন। বুধবার (২৪ আগস্ট) দুপুরে শারীরিক অবস্থা খারাপ হলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ বিভাগের সাজ্জাদুর রহমান শুভ বাংলা ট্রিবিউনকে জানান, আজ দুপুর ১২টা ৪৯ মিনিটে মাহবুব তালুকদারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। 

মাহবুব তালুকদারের মেয়ে আইরিন তালুকদারও তার পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন মাহবুব তালুকদার।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারিতে মাহবুব তালুকদারকে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ নিয়োগ দেন। 

মাহবুব তালুকদার আধুনিক বাংলা সাহিত্যের একজন কবি ও শিশুসাহিত্যিক। ১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তিনি নবাবপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

মাহবুব তালুকদার কর্মজীবনের শুরুতে দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা ও শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। তিনি তৎকালীন জগন্নাথ কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শিক্ষকতা করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দেন। পরে তিনি সরকারি চাকরির ধারাবাহিকতায় বঙ্গভবনে ৫ বছর অবস্থানকালে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

১৯৭২ সালের ২৪ জানুয়ারি রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর বিশেষ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান তিনি। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহর জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেন। শেখ মুজিবুর রহমানের সময় তিনি তার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে অতিরিক্ত সচিব হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণের আগ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় অধিষ্ঠিত ছিলেন তিনি।

 

/এসও/ইএইচএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধান তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব
প্রধান তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব
টেস্ট অভিষেকে ছক্কার নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের রাজাউল্লাহ
টেস্ট অভিষেকে ছক্কার নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের রাজাউল্লাহ
ক্যালিফোর্নিয়ায় শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
ক্যালিফোর্নিয়ায় শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ