প্রেস ক্লাবে সাংবাদিক আহসান উল্লাহর জানাজা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০১

জাতীয় প্রেস ক্লাবে ‘দৈনিক জনতা’র সম্পাদক আহসান উল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, যুগন্তরের সম্পাদক সাইফুল ইসলামসহ আরও অনেকে।

জানাজার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, আহসান উল্লাহ প্রেস ক্লাবের অন্তপ্রাণ ছিলেন। তিনি প্রতিদিন প্রেস ক্লাবে আসতেন। তিনি ছিলেন নিরহংকারী একজন মানুষ। কিছুদিন আগে তিনি প্রেস ক্লাবের আড্ডায় বলছিলেন, সাংবাদিকার ৬০ বছর শেষ করলাম, আমি একটি অনুষ্ঠান করবো। সেটি আমরা করতে পারলাম না। আজকে তাকে আমরা শেষ বিদায় জানাতে এসেছি।

সাংবাদিক আহসান উল্লাহ ‘বাংলার বাণী’তে ছিলেন শেখ ফজলুল হক মনির সঙ্গে। তারপর তিনি ‘ইত্তেফাকে’ ছিলেন। তিনি ১০ বছর ‘ভারত বিচিত্রা’র সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি ‘দৈনিক জনতার’ সম্পাদক ছিলেন।

জানাজা শেষে উপস্থিত সাংবাদিকরা ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান।

/এএজে/আরকে/
সম্পর্কিত
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
রামিসা হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: চিফ হুইপ 
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম