যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, মরদেহ দেশে পাঠাতে সরকারের সাহায্য কামনা

লন্ডন প্রতি‌নি‌ধি
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৫

যুক্তরাজ্যে বাংলাদেশি এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম ইকবাল হোসেন ভূঁইয়া (৩৮)। গ্রামের বাড়ি ফেনী‌।

তার লাশ দেশে পাঠাতে যুক্তরাজ‌্য প্রবাসী বাংলাদেশিদের সহায়তা চাওয়া হয়েছে।

নিউপোর্টে বসবাসরত ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সাবেক শিক্ষার্থী ফয়সল রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মাস্টার্সের ছাত্র জনাব ইকবাল হোসেন ভূঁইয়া ১৯ ফেব্রুয়ারি গ‌ভীর রা‌তে কার্ডিফের রয়েল গ্লোমরগান হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার স্ত্রী এবং তিন ছেলে-মেয়ে দেশেই ছিলেন। মেয়ের বয়স ৮ এবং জমজ দুই ছেলের বয়স ৪ বছর।

ইউনিভার্সিটি অব সাউথওয়েলেস মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে মাস্টার্সের জন্য ২০২৩ সালের জানুয়ারিতে লন্ডনে যান ইকবাল হোসেন ভূঁইয়া।

ফয়সল রহমান আরও জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ দেশে পাঠানোর জন্য ক‌মিউ‌নি‌টির পক্ষ থেকে লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশন ও বিমানের সাহায‌্য কামনা করা হয়েছে।

প্রয়োজনে যোগাযোগের নম্বর +44 7936 603942 (ঈমান)।

/আরআইজে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের