ইরান যুদ্ধে জড়ানোর বিষয়ে আগামী দুই সপ্তাহে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প: হোয়াইট হাউজ

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৫, ০০:২৭আপডেট : ২০ জুন ২০২৫, ০০:২৭

ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না, এই বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট।

সংবাদ সম্মেলনে ট্রাম্পের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি পড়ে শোনান লেভিট। তাতে বলা হয়, ইরানের সঙ্গে শিগগিরই কোনও গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা আছে বা নেই—এই বাস্তবতা বিবেচনায় নিয়েই আমি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি অংশ নেবে কি না।

হোয়াইট হাউজ জানিয়েছে ইরান-ইসরায়েল সংঘাতে মার্কিন সম্পৃক্ততার কথা ট্রাম্প বিবেচনা করলেও ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। 

লেভিট সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চিঠিপত্র বিনিময় সম্পর্কে আমি নিশ্চিত করে বলতে পারি এই যোগাযোগ অব্যাহত আছে।

এই যোগাযোগ প্রত্যক্ষ না পরোক্ষ, এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে তিনি অস্বীকৃতি জানান।

এর আগে বৃহস্পতিবার  ট্রাম্প এক রহস্যজনক বার্তা দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বিষয়ে তিনি বলেছেন, পত্রিকাটি তার ভাবনা সম্পর্কে কিছুই জানে না।

ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প নাকি ইরানে হামলার পরিকল্পনায় ব্যক্তিগতভাবে সম্মতি দিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি আশায় ছিলেন, ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে।

এই প্রতিবেদনের বিষয়ে ট্রুথ সোশ্যালে-এ ট্রাম্প লিখেছেন, ইরান বিষয়ে আমার চিন্তাভাবনা সম্পর্কে ওয়াল স্ট্রিট জার্নাল কিছুই জানে না!’

সূত্র: সিএনএন,  টাইমস অব ইসরায়েল

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের