‘কর কম দেওয়ার অভ্যাস পরিবর্তন দরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৬, ১৭:৫৫আপডেট : ০৩ জুন ২০১৬, ১৮:০৪

অর্থমন্ত্রী জনগণের কর কম দেওয়ার অভ্যাস পরিবর্তন করা দরকার বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, আমাদের কম কর দেওয়ার অভ্যাস (হ্যাভিট) পরিবর্তন করতে হবে। কারণ আমরা শুধু সেবা নিতে চাই কিন্তু কর দিতে চাই না। সরকার কর আদায় না করলে জনগণকে সেবা দেবে কিভাবে? শুক্রবার রাজধানীর ওসমানি মিলনায়তনে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
মোবাইল সিমে ট্যাক্স অপরিবর্তিত রেখে কথা বলার ওপর কর বাড়ানোর কারণ কী? এমন এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আগে সিমের মাধ্যমে যে ট্যাক্স আসত, এখন তা আসে না। এখন ১৬ কোটি জনগণের মধ্যে সাড়ে ১৩ কোটি মানুষের মোবাইল আছে। সিমের গ্রাহক এরচেয়ে বেশি হবে না। তাই এখান থেকে আর বেশি আয় করা সম্ভব নয়। তাই কথা বলার ওপর ১ শতাংশ বেশি ট্যাক্স আরোপ করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, আমি আশা করব এ বিষয়ে কেউ দ্বিমত করবেন না। এর মাধ্যমে আমরা একটু বেশি রাজস্ব আয় করতে পারব। 

আরও পড়তে পারেন: রাজস্ব আদায় সক্ষমতা বহুগুণ বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী

/এসএনএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী