নব্য জেএমবির ১০ জঙ্গির রিমান্ড মঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৭, ১৭:৫৯আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৮:০০

আশুলিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার হওয়া এক নারীসহ ১০ জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফায়রুজ তাসনিম এই দশ জঙ্গিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দেন।
গ্রেফতারের পর র‌্যাবের মিডিয়া সেন্টারে নব্য জেএমবির দশ সদস্য গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে নারী জঙ্গি জান্নাতুল মহাল ওরফে জিন্নাহকে (৬০) দুদিন ও বাকিদের প্রত্যেককে চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল।

চারদিনের রিমান্ডপ্রাপ্তরা হলো- নব্য জেএমবির সদস্য আবু সাদাত মো. সুলতান আল রাজি ওরফে লিটন (৪১), আল মিজানুর রশিদ (৪১), মো. জিয়াউর রহমান (৩১), মো. কৌশিক আদনান সুবহান (৩৭), মিজানুর রহমান (৪৩), মেরাজ আলী (৩০), মুফতি আবদুর রহমান বিন আতাউল্লাহ (৩৭), শাহরিয়ার ওয়াজেদ খান (৩৬), শরিফুল ইসলাম (৪৬)।
ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশলি আনোয়ারুল কবীর বাবুল বাংলা ট্রিবিউনকে জানান, এই মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব- ৪ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার উনু মং বিকাল তিনটায় এই দশ আসামিকে আদালতে হাজির করেন। পরে তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড শুনানি শেষে আদালত নারী জঙ্গিকে দুদিন ও বাকিদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, রবিবার রাতে রাজধানীর উত্তরা ও কলাবাগান এলাকা থেকে নব্য জেএমবির ১০ জঙ্গিকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার হওয়া জঙ্গিদের সবাই নব্য জেএমবির তামিম আহমেদ চৌধুরী গ্রুপের সদস্য।

আরও পড়ুন: নব্য জেএমবির ১০ জঙ্গি গ্রেফতার
/এসআইটি/এমও/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক