মাদ্রাসা ছাত্র জিদান হত্যা মামলার একমাত্র আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৭, ১৫:২৭আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৫:৩০

মদিনাতুল মাদ্রাসার ছাত্রাবাস রাজধানীর গুলিস্তানের মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. আব্দুর রহমান জিদান (১৪) হত্যা মামলার একমাত্র আসামি আবু বক্করকে (১৬) গ্রেফতার করেছে র‌্যাব-৩। রাজধানীর সদরঘাট এলাকা থেকে বুধবার (২২ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের মুখপাত্র এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার বিকাল ৪টায় আবু বক্করকে গ্রেফতারের ঘটনা নিয়ে ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন মুফতি মাহমুদ।
এর আগে, গত রবিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ওই মাদ্রাসার একটি সেপটিক ট্যাংক থেকে শিশু জিদানের মরদেহ উদ্ধার করা হয়। ওই রাতে দেড়টা থেকে ২টার মধ্যে খুন করা হয় তাকে। জানা গেছে, ৪০ জন ঘুমন্ত শিশু-কিশোরের মধ্যেই জিদানকে গলা কেটে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে গুম করে পালিয়ে যায় তারই সহপাঠী আবু বক্কর।

/এনএল/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
বালি ভ্রমণে ভারতীয় রেলের প্যাকেজ ঘোষণা, বাংলাদেশিদের জন্য কতটা কাজে আসবে
বালি ভ্রমণে ভারতীয় রেলের প্যাকেজ ঘোষণা, বাংলাদেশিদের জন্য কতটা কাজে আসবে
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’