ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ

ঢাবি প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ১৩:২৬আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৩:৩৮

ফাঁস হওয়া প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছেন, অভিযোগটি খতিয়ে দেখা হবে।

জানা যায়, শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাইরে ৮১টি কেন্দ্রে  ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালীন সাড়ে ১০টার একটু আগে উত্তরসহ একটি প্রশ্নপত্র সাংবাদিকদের হাতে আসে। সেটি সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সোহেল রানাকে দেখান। পরীক্ষা শেষে হাতে লিখিত প্রশ্নপত্রের সঙ্গে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া যায়।

বেলা সাড়ে ১১টার দিকে প্রক্টর একেএম গোলাম রব্বানী তার কার্যালয়ে আসেন। তখন সাংবাদিকরা তাকে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখন পযর্ন্ত কোনও নির্ভশীল সোর্স থেকে প্রশ্নফাঁস হয়েছে এটা নিশ্চিত হতে পারিনি। যে অভিযোগ উঠেছে তা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সংশ্লিষ্ট নয়,ভর্তি পরীক্ষা জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন,  ‘প্রশ্নফাঁস আর ডিজিটাল জালিয়াতি এক নয়।’

তদন্তে প্রশ্নফাঁসের বিষয়টি প্রমাণিত হলে পুনরায় পরীক্ষা নেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি অনুসারে এ বিষষে সিদ্ধান্ত নেওয়া হবে। কয়েকজন সাংবাদিক আমাদের একটি হাতে লেখা প্রশ্ন এনে দেখিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজী নজরুলের এমপি পদ কি থাকছে? 
গাজী নজরুলের এমপি পদ কি থাকছে? 
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
বিশ্বকাপে ফিরতে গার্দিওলাকে আনতে চায় ইতালি, তবে...
বিশ্বকাপে ফিরতে গার্দিওলাকে আনতে চায় ইতালি, তবে...
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার