তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৯, ১৪:২২আপডেট : ০৫ মে ২০১৯, ১৪:৪৬

তারেক রহমান (ছবি: সংগৃৃহীত)

খালেদা জিয়ার নামে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের হুমকি এবং গায়ের মুজিব কোট ও পাঞ্জাবি ছিঁড়ে ফেলার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। রবিবার (৫ মে) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমানের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে নথি পর্যালোচনায় পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান এ বি সিদ্দিকী।

মামলার অপর আসামিরা হলেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং অজ্ঞাত পাঁচজন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ‘এ বি সিদ্দিকী গত ৩০ এপ্রিল সকাল ৭টায় খালেদা জিয়ার নামে দায়ের করা একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য রামপুরা থেকে তাঁতিবাজার মোড়ে এসে নামেন। এরপর পেছন থেকে ৪-৫ জন তার পাঞ্জাবি টেনে ধরে এবং ছিঁড়ে ফেলে। তারা বলে- তোকে পেয়েছি আর ছাড়া যাবে না, কারণ, তুই আমাদের মা ও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির নেতাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা করেছিস। তোর মামলার কারণে আমাদের নেত্রী মুক্তি পাচ্ছে না। তাই তোকে আজ খুন করবো। আমদের ঊর্ধ্বতন নেতারা হুকুম দিয়েছেন। তারা বলেছেন, আমাদের বিরুদ্ধে মামলাকারী এ বি সিদ্দিকীকে যেখানে পাবি, আটক করে প্রথমে আমাদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারে বাধ্য করবি। রাজি না হলে, ওকে গুম করে খুন করে ফেলবি। আমরা তোকে সামনে পেয়েছি। আর ছাড়া যাবে না। এখন বল মামলা প্রত্যাহার করবি কিনা?’

অভিযোগ আরও বলা হয়, ‘অজ্ঞাত লোকজন এক মাসের মধ্যে তাদের নেত্রী ও অন্য নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের জন্য এ বি সিদ্দিকীকে হুমকি দেয়। যাওয়ার সময় বাদীর গায়ে থাকা মুজিব কোট খুলে ফেলে এবং পাঞ্জাবির পকেটে থাকা দুই হাজার দুইশ’ টাকা নিয়ে যায় অজ্ঞাতরা।’

ওই ঘটনায় বাদী আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি-৫০৬, ৩৮৩, ৩৯৪, ১০৯ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন তিনি। বাদীপক্ষে আইনজীবী ছিলেন রওশন আরা শিকদার ডেইজি।

/টিএইচ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, প্রতিবাদ নিসচার
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, প্রতিবাদ নিসচার
ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর
ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর
সংসদের তৃতীয় অধিবেশন: প্রথম দিনেই কমিটি ও তিন বিল
সংসদের তৃতীয় অধিবেশন: প্রথম দিনেই কমিটি ও তিন বিল
এভাবে আর কত কাল নদী পার হবেন তারা?
এভাবে আর কত কাল নদী পার হবেন তারা?
সর্বাধিক পঠিত
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত