শনির আখড়ায় এসি বিস্ফোরণে দেয়ালধস, নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৯, ১৩:১৩ আপডেট : ১০ জুন ২০১৯, ২০:৩৩


শনিরআখরায় এসি বিস্ফোরণ রাজধানীর শনির আখড়ায় আরএস টাওয়ারের তৃতীয় তলায় এক্সিম ব্যাংকের এসি বিস্ফোরণের পর দেয়ালধসে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। সোমবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম ফরিদ আহমেদ (৫৫)। তার বাবার নাম আব্দুল জলিল। গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী এলাকায়। যাত্রাবাড়ী এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।








আহতরা হলেন পথচারী কামাল হোসেন (৪৫), ভ্যানচালক সাইদুল ইসলাম (৩০) ও ফল ব্যবসায়ী জাকির হোসেন (৩৫)।


শনিরআখরায় এসি বিস্ফোরণ ঘটনাস্থলে থাকা যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম বলেন, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের (এক্সিম ব্যাংক) দনিয়া শাখায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামালউদ্দিন মীর জানান, সকাল ৯টার দিকে তৃতীয় তলার বিদ্যুতের তারে শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। দেয়ালের ইট মাথায় পড়ায় হতাহতের ঘটনা ঘটে।

/এআইবি/এআরআর/এসটি/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুগল ফটোসে এলো একগুচ্ছ নতুন সুবিধা, আরও সহজ হবে ছবি ব্যবস্থাপনা
গুগল ফটোসে এলো একগুচ্ছ নতুন সুবিধা, আরও সহজ হবে ছবি ব্যবস্থাপনা
ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?
ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?
এমবাপ্পের গোলে জয় পেলো জিদানের ফ্রান্স 
এমবাপ্পের গোলে জয় পেলো জিদানের ফ্রান্স 
আমিরুল-জিমির নৈপুণ্যে বাংলাদেশের দারুণ জয়
আমিরুল-জিমির নৈপুণ্যে বাংলাদেশের দারুণ জয়
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ