মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলো রেডিও মেঘনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ অক্টোবর ২০১৯, ০০:২২ আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০০:২৬

মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলো রেডিও মেঘনা ইউনিসেফের ১৫তম মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৯ পেয়েছে কোস্ট ট্রাস্টের কমিউনিটি রেডিও মেঘনা। ‘কন্যা শিশু জন্ম নেওয়ার আশঙ্কায় গর্ভপাত করছেন নারীরা’ শিরোনামের প্রতিবেদনের জন্য সংবাদ প্রতিবেদন বিভাগে প্রথম পুরস্কার পেলো রেডিও মেঘনা। রবিবার (২৭ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রেডিও মেঘনার অ্যাসিস্ট্যান্ট স্টেশন ম্যানেজার কণিকা রানীর হাতে  ক্রেস্ট, সনদপত্র ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন ইউনিসেফের শুভেচ্ছা দূত চিত্র নায়িকা মৌসুমী ও বিখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ।

১৫তম মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৯-এর জন্য রেডিও মেঘনাসহ সাতটি কমিউনিটি রেডিওর ১৭টি অনুষ্ঠান চারটি বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়। জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনিসেফ প্রতিবছর এ পুরস্কার দিয়ে থাকে। সংবাদ বিজ্ঞপ্তি।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে
আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে
মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
টিভিতে আজকের খেলা (২৮ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ নভেম্বর, ২০২৬)
ইসলামপুরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা, অভিযুক্ত আটক
ইসলামপুরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা, অভিযুক্ত আটক
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’