আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে

বাংলা ট্রিবিউন ডেস্ক  
২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৯

সারা দেশে আজ শনিবার (২৭ নভেম্বর) আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। একইসঙ্গে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রকাশিত আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, 

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রবিবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের কোনো পর্যবেক্ষণাগারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১ শতাংশ। আজ ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে।

/জিকে/
সম্পর্কিত
আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, কমতে পারে তাপমাত্রা
রাতে কমতে পারে তাপমাত্রা, দিনের আবহাওয়া কেমন থাকবে?
২ ডিগ্রি পর্যন্ত কমবে রাতের তাপমাত্রা, দিনে কেমন থাকবে আবহাওয়া
সর্বশেষ খবর
মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
টিভিতে আজকের খেলা (২৮ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ নভেম্বর, ২০২৬)
ইসলামপুরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা, অভিযুক্ত আটক
ইসলামপুরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা, অভিযুক্ত আটক
ডা. মিলন দিবসে জাতীয় মুক্তি কাউন্সিলের শ্রদ্ধা
ডা. মিলন দিবসে জাতীয় মুক্তি কাউন্সিলের শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’