ইশরাকের গণসংযোগে হামলা, সংঘর্ষে আহত ১০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ১৪:১৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৫:১৪

ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গণসংযোগে হামলা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে গোপীবাগের আর কে মিশন রোডে এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে গণমাধ্যমকর্মীসহ ১০-১২ জন আহত হয়েছেন।

হামলায় আহত একজন গণমাধ্যমকর্মী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরের দিকে আর কে মিশন রোডে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন গণসংযোগ করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে সংঘর্ষে সাংবাদিকসহ ১০-১২ জন বিএনপি নেতাকর্মী আহত হন।’
ইশরাক হোসেনের নির্বাচনি প্রচার সেলের প্রধান খুরশীদ আলম জানিয়েছেন, হামলায় প্রার্থীসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তিনি বলেন, ‘বেলা সাড়ে ১১টায় প্রচারণা শুরু করে গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে গেলে রাস্তার দু’পাশ থেকে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়। এ সময় দু’গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি নিয়ে কিছুক্ষণ সংঘর্ষ চলে। এতে প্রায় ১৫ নেতাকর্মী আহত হন।’
দালীয় সূত্রে জানা যায়, প্রায় আধাঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে ইশরাক গোপীবাগে তার বাসায় অবস্থান করছেন। এ ঘটনায় দুপুরেই নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ইশরাক।

/এসএস/আইএ/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক