বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা নতুন আইজিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২০, ১২:২৮আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১২:৩৩

বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের প্রতি আইজিপির শ্রদ্ধাঞ্জলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পুলিশের নতুন আইজি ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান।

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি আইজিপি বনানী কবরস্থানে ফাতেহা পাঠ করেন। পরে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু এবং তার পরিবারের শাহাদতবরণকারী সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরআগে, দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৫ এপ্রিল) বিকালে ড. বেনজীর আহমেদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। 

/জেইউ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের আরও দ্রুত এগোনো দরকার: সিঙ্গাপুরের বিদায়ী কূটনীতিক
বাংলাদেশের আরও দ্রুত এগোনো দরকার: সিঙ্গাপুরের বিদায়ী কূটনীতিক
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্র ফ্রন্টের
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্র ফ্রন্টের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার