ভার্চুয়াল বেঞ্চের প্রথম আদেশ

হালদায় ডলফিন হত্যা বন্ধে পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২০, ১৩:২১আপডেট : ১২ মে ২০২০, ১৪:১০

সুপ্রিম কোর্ট চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চট্টগ্রাম পরিবেশ অধিদফতরের পরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই পরিচালককে ডলফিন হত্যা বন্ধে গৃহিত পদক্ষেপ আগামী ৭২ ঘণ্টার মধ্যে ইমেইলের মাধ্যমে জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ মে) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  দেশে ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চের এটাই প্রথম আদেশ। হালদা নদীতে ডলফিন হত্যা

আদালতে রিটের পক্ষে ভিডিও কনফারেন্সে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে সোমবার (১১ মে) হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধের নির্দেশনা চেয়ে ভার্চুয়াল হাইকোর্টে রিট দায়ের করা হয়।  সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন জনস্বার্থে এ রিট দায়ের করেন।

হালদা নদী (ছবি: ফোকাস বাংলা)

রিটে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক, ও চট্টগ্রামের রাউজান উপজেলা নির্বাহী অফিসারকে বিবাদী করা হয়।

এর আগে গত ১০ মে এ বিষয়ে একটি জাতীয় ইংরেজি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরে ওই সংবাদ প্রতিবেদনটি যুক্ত করে জনস্বার্থে হাইকোর্টে এ রিট আবেদন করা হয়।

 

 

/বিআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি