জরুরি প্রয়োজনে চলাফেরা নির্বিঘ্ন করতে চালু হচ্ছে ‘মুভমেন্ট পাস’

রাফসান জানি
২০ মে ২০২০, ২৩:৫৯আপডেট : ২১ মে ২০২০, ০১:১০

মুভমেন্ট পাসের আবেদন সারাদেশের লকডাউন পরিস্থিতিতে চলাফেরায় হয়রানি বন্ধের জন্য ‘মুভমেন্ট পাস’ নামে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। যাত্রা শুরুর স্থান ও গন্তব্য নির্ধারণ করাসহ আরও  বেশকিছু তথ্য প্রদানের মাধ্যমে জরুরি প্রয়োজনে যারা যাতায়াত করবেন, তাদের জন্য এই পাসের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের আইসিটি বিভাগের তত্ত্বাবধানে এই পাস দেওয়ার কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারাদেশে চলমান লকডাউন পরিস্থিতিতে যারা জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন, তারা যেন পথিমধ্যে কোনও ধরনের হয়রানির শিকার না হন, সেজন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এটা (মুভমেন্ট পাস)চালু করা হবে।’

‘মুভমেন্ট পাস’ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতোমধ্যে movementpass.police.gov.bd নামে একটি ওয়েবসাইট চালু হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে ওষুধ, চিকিৎসা, কৃষি পণ্য পরিবহন, চাকরিসহ ১৪টি ক্যাটাগরিতে এই পাস দেওয়া হবে। প্রয়োজনীয় তথ্য প্রদানের পর শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি  দেওয়া হবে। প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে। একটি পাস একবার ব্যবহারযোগ্য। যাওয়া এবং আসার জন্য দুটি আলাদা পাসের আবেদন করতে হবে।

মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হলে মোবাইলের নাম, মোবাইল নম্বর, যাত্রা শুরুর স্থান, গন্তব্য, আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যাত্রার কারণ ইত্যাদি তথ্য পূরণ করার পর পুলিশ অনলাইনে একটি পাস ইস্যু করবে। অনলাইনে ইস্যু করা পাসটিতে যাতায়াতের যাবতীয় তথ্য থাকবে। একইসঙ্গে একটি কিউআর কোড স্ক্যানার থাকবে, যা স্ক্যান করে বিভিন্ন চেকপোস্টে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা সহজেই অনুমতিপ্রাপ্ত ব্যক্তির যাতায়াত নিশ্চিত করতে পারবেন।

এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘করোনা পরিস্থিতে সাধারণ মানুষের চলাফেরা সীমিত করা হয়েছে। যেসব কার্যক্রম লকডাউন পরিস্থিতির আওতামুক্ত আছে, এসব কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের চলাচলে সুবিধার জন্য ‘মুভমেন্ট পাস’ চালু করা হচ্ছে।’

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্যুরিস্ট পুলিশের সাবেক এস‌পি আপেল মাহমুদ বরখাস্ত
ট্যুরিস্ট পুলিশের সাবেক এস‌পি আপেল মাহমুদ বরখাস্ত
আদালতে বিচারককে গালি ও পুলিশকে মারধর, তাৎক্ষণিক ১ বছরের জেল
আদালতে বিচারককে গালি ও পুলিশকে মারধর, তাৎক্ষণিক ১ বছরের জেল
মিরপু‌রে সাংবাদিকের বাসায় গুলির ঘটনায় ‘ভইরা দে’ গ্রুপের আতিক অস্ত্রসহ গ্রেফতার
মিরপু‌রে সাংবাদিকের বাসায় গুলির ঘটনায় ‘ভইরা দে’ গ্রুপের আতিক অস্ত্রসহ গ্রেফতার
মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব
মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা