ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২০, ১২:১৮ আপডেট : ২৮ মে ২০২০, ১৩:৪৭

ইউনাইটেড হাসপাতালের আগুন (ছবি: সংগৃহীত ) ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধনকে কমিটির প্রধান করা হয়েছে। বৃহস্পতিবার(২৮ মে) ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দেবাশীষ বর্ধন। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আমাদের সাত কর্মদিবস সময় দেওয়া হয়েছে। আমি কাজ শুরু করেছি। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।’
বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালের বর্ধিত অংশে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই আগুনে পাঁচ জন রোগী মারা গেছেন। তারা হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে ছিলেন। পাঁচ জনের মধ্যে চার জন পুরুষ ও একজন নারী।
নিহতরা হলেন- মোহাম্মদ মাহবুব (৫০), মনির হোসেন (৭৫), ভেরন অ্যান্থনি পল (৭৪), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৫০)। তাদের মধ্যে প্রথম তিনজন করোনা আক্রান্ত ছিলেন। বাকি দুজনের নমুনা পরীক্ষা হয়েছে, তারা রিপোর্টের অপেক্ষায় ছিলেন। তারা সবাই প্রফেসর ড. মো. ওমর ফারুকের তত্ত্বাবধানে করোনা ইউনিটে ভর্তি ছিলেন।


আরও পড়ুন: ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন, ৫ রোগীর মৃত্যু

 

/আরজেে/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবস্থান, টিয়ার শেল নিক্ষেপ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবস্থান, টিয়ার শেল নিক্ষেপ
চীনে কিমের সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের
চীনে কিমের সঙ্গে বৈঠকের ইঙ্গিত ট্রাম্পের
রামিসা হত্যা: হাইকোর্টের রায় ঘোষণা চলছে
রামিসা হত্যা: হাইকোর্টের রায় ঘোষণা চলছে
‘আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী’, লন্ডনে নাহিদ ইসলাম
‘আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী’, লন্ডনে নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম