সাবেক সচিবের করোনায় মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২০, ১৫:৩৮আপডেট : ৩১ মে ২০২০, ১৫:৪৫

বজলুল করিম চৌধুরী সাবেক সচিব বজলুল করিম চৌধুরী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার (৩১ মে) দুপুরে তিনি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী কদর বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বজলুল করিম চৌধুরী গত ১৫ দিন ধরে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। শেষের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয়।

অতিরিক্ত সচিব মো. আলী কদর জানিয়েছেন, সাবেক সচিব বজলুল করিম বিসিএস ৮৫ ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। বজলুল করিম চৌধুরী ২০১৮ সালের ১৬ এপ্রিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। এর আগের দিন (১৫ এপ্রিল) তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। পদোন্নতির পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসসি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চাকরি জীবনে বজলুল করিম চৌধুরী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকার বিভাগীয় কমিশনার, টাঙ্গাইলের জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

/এসআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট, ২০২৬)
নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক
নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক
মধ্যরাতেও কাঠমান্ডুর হাসপাতালের সামনে নিখোঁজদের স্বজনদের ভিড়
মধ্যরাতেও কাঠমান্ডুর হাসপাতালের সামনে নিখোঁজদের স্বজনদের ভিড়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে