ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২০, ০০:১১আপডেট : ০৪ জুন ২০২০, ১৪:৫৫

ইউনাইটেড হসপিটাল রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে আগুনে পাঁচজন নিহতের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করেছেন এক নিহতের স্বজন। বুধবার (৩ মে) রাতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ডিউটি অফিসার তোফাজ্জল হোসেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ভেরন অ্যান্থনি পলের জামাই রোনাল্ড নিকি গোমেজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, বুধবার রাত ৯টার দিকে মামলায় নাম উল্লেখ না করে হাসপাতালটির চেয়ারম্যান, এমডি, সিইও, পরিচালক এবং অগ্নিকাণ্ডের সময় আইসোলেশন ইউনিটে কর্মরত চিকিৎসক-নার্স, নিরাপত্তা কর্মকর্তাদের আসামি করা হয়েছে। 

মামলার বাদী রোনাল্ড রিকি গোমেজ বলেন, ‘দুবার করোনা টেস্ট নেগেটিভ আসার পরও তার স্বজনকে ইচ্ছাকৃতভাবে রাখা হয় আইসোলেশন ইউনিটে। চিকিৎসক ও প্রশাসকদের স্বেচ্ছাচারিতায় আরও কয়েকজন নন-কোভিড রোগীকে সেখানে রাখা হয়েছিল। অথচ তারা করোনা নেগেটিভ ছিলেন। তাই এই ঘটনায় পাঁচ জন নিহতের পেছনে পুরো দায় ইউনাইটেড হাসপাতালের।’


ঘটনার পর কয়েকদিন পরিবারের সবাই মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারণে মামলা করতে দেরি হয়েছে বলে জানান রোনাল্ড। অ্যান্থনি পলকে হাসপাতালে ভর্তির পর তিনি যা যা প্রত্যক্ষ করেছেন মামলার এজাহারে তা উল্লেখ করেছেন। এছাড়া আইসোলেশন ইউনিটের এসিতে লাগা ছোট্ট আগুন দায়িত্বরতদের অবহেলার কারণে কীভাবে বড় হয়ে পাঁচ জনের জীবন কেড়ে নিলো তার বর্ণনা দিয়েছেন রোনাল্ড।
গত ২৭ মে ইউনাইটেড হাসপাতালের বর্ধিত অংশে আইসোলেশন ইউনিটে আগুন লেগে পাাঁচজন নিহত হন। নিহতরা হলেন- মোহাম্মদ মাহবুব (৫০), মনির হোসেন (৭৫), ভেরন অ্যান্থনি পল (৭৪), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৫০)। ওইদিন রাতেই পাঁচ রোগী নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিল ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন

ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে রিট

ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন, ৫ রোগীর মৃত্যু

 

 

/আরজে/এমআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম