মেডিক্যালে ভর্তির প্রশ্ন ফাঁস চক্রের ৩ জনের রিমান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২০, ১৭:১৬আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৭:১৯

মেডিক্যালে ভর্তির প্রশ্ন ফাঁস চক্রের ৩ জনের রিমান্ড সরকারি মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের তিন সদস্যের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা (ভার্চুয়াল) শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ড প্রাপ্ত আসামিরা হলেন, জসিমউদ্দিন ভূঁইয়া মুন্নু (৪৫), পারভেজ খান (৩২) ও জাকির হাসান দিপু (৪০)। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, এদিন মিরপুর থানায় দায়ের করা মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী আবু সাঈদ।এসময় আসামিদের ভার্চুয়াল আদালতে উপস্থিত দেখানো হয়।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে, ২০ জুলাই মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে সিআইডির সদস্যরা। মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মিরপুর মডেল থানায় এজাহারনামীয় ১৪ জনসহ অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করেছে সিআইডি।

/টিএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে কঠোর অভিযান
রাজধানীতে যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে কঠোর অভিযান
উত্তর সাগরে মিশেছে যে নদী, তার পাড়ে হারিয়ে যেতে পারেন এক দুপুর
উত্তর সাগরে মিশেছে যে নদী, তার পাড়ে হারিয়ে যেতে পারেন এক দুপুর
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খসড়া করছে সরকার
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খসড়া করছে সরকার
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আদালত-অফিসের নতুন সময়সূচি
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আদালত-অফিসের নতুন সময়সূচি
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো