সাহেদ ফের ২৮ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২০, ১৩:০০আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৬:৪৪

মো. সাহেদ রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে প্রতারণার পৃথক চার মামলায় ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানটির এমডি মাসুদ পারভেজকে আলাদা তিন মামলায় ২১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘উত্তরা পশ্চিম থানার পৃথক তিন মামলায় এবং উত্তরা পূর্ব থানার এক মামলায় ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত সংস্থা-র‌্যাব। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সাহেদকে চার মামলায় সাত দিন করে মোট ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং মাসুদকে অপর তিন মামলায় সাত দিন করে ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকাল সাড়ে ৯টার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাদের। এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয় বলে জানান  হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) উত্তরা পশ্চিম থানার প্রতারণা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে বুধবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পরই তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিয়ে আসছিল তারা। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অন্তত ছয় হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পায়। একদিন পর ৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে র‌্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। এরপর থেকে সাহেদ পলাতক ছিল। পরে তাকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন...
সাহেদ ১০ দিনের রিমান্ডে

আজই ডিএমপিতে হস্তান্তর করা হবে সাহেদকে

‘সাহেদ চতুর, ধুরন্ধর, অর্থলিপ্সু’

ঘন ঘন জায়গা পরিবর্তন করছিলেন সাহেদ

বোরকা পরে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন সাহেদ: র‍্যাব 

সাহেদ গ্রেফতার 

সাহেদের খোঁজে সাতক্ষীরাজুড়ে দিনরাত চলে চিরুনি অভিযান
প্রতারণার জগতে সাহেদ আইডল: র‌্যাব

সাহেদ ও সাবরিনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

মৌলভীবাজারে খোঁজ মেলেনি সাহেদের 

রিজেন্ট হাসপাতালের প্রতারণা মামলা ডিবিতে

রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ গ্রেফতার

রিজেন্টের সঙ্গে স্বাস্থ্য অধিদফতর চুক্তি করে মন্ত্রণালয়ের নির্দেশে

সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

যেভাবে উত্থান সাহেদের

সাহেদের অপরাধের বিচার চান স্ত্রীও

রিজেন্ট হাসপাতালের ভবনগুলো দখল করেছিলেন সাহেদ

/টিএইচ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বরাষ্ট্রমন্ত্রী নানা কাজে ব্যস্ত, তাই আইনশৃঙ্খলার উন্নতিতে তৎপরতা নেই: নাহিদ ইসলাম
স্বরাষ্ট্রমন্ত্রী নানা কাজে ব্যস্ত, তাই আইনশৃঙ্খলার উন্নতিতে তৎপরতা নেই: নাহিদ ইসলাম
দল হিসেবে আওয়ামী লীগের বিচার সরকারকেই করতে হবে: আখতার হোসেন
দল হিসেবে আওয়ামী লীগের বিচার সরকারকেই করতে হবে: আখতার হোসেন
শিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা, কারণ কী
শিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা, কারণ কী
মুষ্টিমেয় কিছু কেন্দ্রের ছবি পুরো এইচএসসি পরীক্ষা ব্যবস্থার প্রতিনিধিত্ব করে না: মাহদী আমিন
মুষ্টিমেয় কিছু কেন্দ্রের ছবি পুরো এইচএসসি পরীক্ষা ব্যবস্থার প্রতিনিধিত্ব করে না: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের