বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন নৌবাহিনী প্রধানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২০, ১৮:১৪আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৮:১৫

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন নৌবাহিনী প্রধানের

নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল সোমবার (২৭ জুলাই) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ) প্রেসিডেন্ট  মনিরা রওশন ইকবাল জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ  করেন। এ সময় উপস্থিত সবাই বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত কামনা করে দোয়া এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন বলে জানিয়েছে আইএসপিআর।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, টুঙ্গিপাড়ায় অবস্থানকালে নৌবাহিনী প্রধান জাতির পিতার স্থানীয় বাড়ি, জাদুঘর ও লাইব্রেরি পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। তিনি লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু’ ও ‘মুক্তিযুদ্ধ’ বিষয়ক বই প্রদান করেন। এ সময় খুলনা নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বিএনএফডব্লিউএ খুলনা শাখার চেয়ারম্যান এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া সফর শেষে নৌবাহিনী প্রধান খুলনা নৌ অঞ্চলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। বানৌজা তিতুমীরে আয়োজিত স্ট্যাটিক প্যারেডে নৌবাহিনী প্রধান গার্ড পরিদর্শন করেন ও সালাম গ্রহণ করেন। পরিদর্শন শেষে নৌপ্রধান সর্বস্তরের নৌসদস্যদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। পরে তিনি ঘাঁটির লেকে মাছের  পোনা অবমুক্ত করেন এবং ‘আশার আলো’ স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

বাংলাদেশ নৌবাহিনী পরিবার  কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ) প্রেসিডেন্ট মনিরা রওশন ইকবাল বিএনএফডবি-উএ খুলনা কার্যালয়  প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ও বিএনএফডব্লিউএর কাউন্সেলিং অফিস ও বিপনী বিতান ‘নোঙ্গর’ পরিদর্শন করেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘটনার পর ২৪ ঘণ্টা ইতালি পুলিশ আমাকে নিরাপত্তা দিয়েছে: বাঁধন
ঘটনার পর ২৪ ঘণ্টা ইতালি পুলিশ আমাকে নিরাপত্তা দিয়েছে: বাঁধন
রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর, ভিয়েনায় বাংলাদেশ-রোসাটম বৈঠক
রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর, ভিয়েনায় বাংলাদেশ-রোসাটম বৈঠক
এককেন্দ্রিক বিশ্বব্যবস্থাকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে ব্রিকস?
এককেন্দ্রিক বিশ্বব্যবস্থাকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে ব্রিকস?
ডাকসুর সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা
ডাকসুর সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর