অস্ট্রেলিয়াতে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ২১:৪৫আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২১:৫৩

শেখ কামাল যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় পুত্র বিশিষ্ট মুক্তিযোদ্ধা ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে।

বুধবার অনুষ্ঠানের শুরুতে শহীদ মুক্তিযোদ্ধা শেখ কামালের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. সুফিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ শেখ কামালের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শেখ কামালের দুরদর্শিতা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে অতুলনীয় অবদান, সাংগঠনিক নেত্বত্ব এবং তার রাজনৈতিক পরিচয়কে পিছনে ফেলে স্বমহিমায় উদ্ভাসিত হওয়ার নানা বিষয় আলোচকগণ তাদের বক্তব্য তুলে ধরেন। শেখ কামাল ছিলেন যুবসমাজের জন্য আর্দশ। তার চিন্তা ও মননে ছিল বাংলাদেশের যুবসমাজকে মুক্ত মনের করে গড়ে তোলা। ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে এগিয়ে নেওয়া।

হাই কমিশনার তার বক্তব্য বলেন, শেখ কামাল বাঙালি জাতির জন্য স্বল্প সময়ে এক ধুমকেতুর মতো আবির্ভাব হয়েছিলেন। তরুণদের মন ও মনন এর উৎকর্ষ সাধনের জন্য তিনি নানাবিধ সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করেছিলেন। তার আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে তিনি সকলের কাছে প্রিয়পাত্র হয়েছিলেন এবং পারিপার্শ্বিক সবাইকে আলোকিত করেছিলেন।

আলোচনাসভার পূর্বে শহীদ শেখ কামালের জীবন ও কর্মের উপর নির্মিত একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

/এসএসজেড/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে ফোনে বলেছিলেন ‘আমি ভালো আছি চিন্তা করো না’, সকালে মিললো লাশ
রাতে ফোনে বলেছিলেন ‘আমি ভালো আছি চিন্তা করো না’, সকালে মিললো লাশ
একটি কবিতা কীভাবে জনমত গড়তে পারে, তার উদাহরণ ‘সেপ্টেম্বর অন যশোর রোড’
একটি কবিতা কীভাবে জনমত গড়তে পারে, তার উদাহরণ ‘সেপ্টেম্বর অন যশোর রোড’
রাজধানীতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, পরিবারকে ফোন অজ্ঞাত ব্যক্তির
রাজধানীতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, পরিবারকে ফোন অজ্ঞাত ব্যক্তির
মোবাইলের আলো জ্বেলে চললো জঙ্গি সন্দেহে গ্রেফতারদের রিমান্ড শুনানি
মোবাইলের আলো জ্বেলে চললো জঙ্গি সন্দেহে গ্রেফতারদের রিমান্ড শুনানি
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন