মানবপাচার প্রতিরোধ তহবিল গঠনের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪০

সংবাদ সম্মেলনে বক্তারা শিশুপাচার প্রতিরোধ ও সুরক্ষা এবং মানবপাচার মুক্ত বাংলাদেশ গড়তে প্রতিরোধ তহবিল গঠনের আহ্বান জানিয়েছে কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিডি)। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনটি আয়োজনের উদ্যোগ গ্রহণ করে শিশুপাচার বিরোধী চারটি জাতীয় বেসরকারি সংগঠন অ্যাটসেক, ইনসিডিন বাংলাদেশ, সিপিডি ও নারী মৈত্রী সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম।

সংবাদ সম্মেলনে সিপিডির সমন্বয়ক শরিফুল্লাহ রিয়াজ লিখিত বক্তব্যে বলেন, সারা পৃথিবীতে মানবপাচার একটি বড় সমস্যা। এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানব ও শিশু পাচার নিয়ে বাণিজ্য চলছে। পাচারের মাধ্যমে মূলত ব্যক্তি অধিকার হরণ করে তার ব্যক্তিগত নিরাপত্তা, মর্যাদা এবং শারীরিক ও মানসিক স্বাধীনতা হরণ করে যৌনদাসত্ব জোরপূর্বক শ্রম, বাধ্যতামূলক ও শোষণমূলক শ্রম এবং অঙ্গ পাচারের মতো কার্যকলাপ সংঘটিত হয়। বাংলাদেশে প্রধানত মানবপাচারের উৎস দেশ হিসেবে পরিচিত।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার মানবতাবিরোধী অপরাধের প্রতিরোধে ও প্রতিকারের জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। ইতোমধ্যে ‘মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২’ এবং ‘মানব পাচার প্রতিরোধ ও দমন আইন বিধিমালা ২০১৭’ প্রণয়ন করেছে। পাশাপাশি সরকার নিয়মিতভাবে মানবপাচার প্রতিরোধ ও দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করে আসছে।

তহবিল গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ তে অপরাধীর সর্বোচ্চ শাস্তি পাশাপাশি পাচারের শিকার ব্যক্তির ক্ষতিপূরণ, পুনর্বাসন, পরিবারের সঙ্গে একত্রীকরণ ইত্যাদি সুরক্ষার কথা বলা হয়েছে। তাই আমরা মানবপাচার প্রতিরোধ ও দমন বিধিমালা ২০১৭ এর নির্দেশনা মোতাবেক ‘মানবপাচার প্রতিরোধ তহবিল গঠনে’র আহ্বান জানাচ্ছি।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা, গ্রেফতার ৫ 
জঙ্গি ইস্যুতে জাতিসংঘের সতর্কতা: পুলিশের কাছে ‘তথ্য নেই’
রবীন্দ্রসুরে মেঘ-বৃষ্টির শ্রাবণবন্দনা
সর্বশেষ খবর
কথা বলতে গিয়ে পরিচিত শব্দ মনে পড়ছে না? কখন সতর্ক হবেন
কথা বলতে গিয়ে পরিচিত শব্দ মনে পড়ছে না? কখন সতর্ক হবেন
শিশুকে বাইরে একা খেলতে দেওয়া অপরাধ? এক মার্কিন দম্পতির লড়াইয়ের গল্প
শিশুকে বাইরে একা খেলতে দেওয়া অপরাধ? এক মার্কিন দম্পতির লড়াইয়ের গল্প
শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প 
শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প 
‘প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এলে ইতিবাচকভাবে বিবেচনা করবে সরকার’
‘প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এলে ইতিবাচকভাবে বিবেচনা করবে সরকার’
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন